হস্টেল বাথরুমে ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার! আত্মহত্যা নাকি অন্য কিছু?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুর-এ এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম লাবণ্য প্রতাপ (২১)। শনিবার গভীর রাতে কলেজের বয়েজ হস্টেলের একটি বাথরুম থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাবণ্য পাটনা-র বাসিন্দা ছিলেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিনি ওই মেডিক্যাল কলেজে ভর্তি হন। ঘটনার খবর পাওয়ার পর রাতেই দুর্গাপুর থানার অধীন বি-জোন ফাঁড়ির পুলিশ কলেজে পৌঁছে যায়। প্রাথমিক তদন্তের পর বাথরুম থেকে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং পরে মর্গে রাখা হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পুলিশ এখনও নিশ্চিত নয় এটি আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্যজনক ঘটনার ফল। তদন্তকারীরা ছাত্রীর ব্যক্তিগত জীবন, পড়াশোনার চাপ বা অন্য কোনও মানসিক সমস্যার দিক খতিয়ে দেখছেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গেও কথা বলার চেষ্টা চলছে। এই ঘটনায় সহপাঠীরা মুখ খুলতে চাননি।

এই প্রসঙ্গে দুর্গাপুরের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানিয়েছেন, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং পরিবারের সদস্যরা এলে তাঁদের সঙ্গে কথা বলা হবে। অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। তবে সূত্রের খবর, কলেজ কর্তৃপক্ষ ই-মেল মারফত পুলিশকে ঘটনাটি জানিয়েছে।ঘটনার পর কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।

 

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

প্রয়াত কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি, শোকস্তব্ধ ক্রীড়ামহল

বাংলায় পাট চাষিদের ভাগ্য ফেরাবে ‘নিনফেট সাথী’ পাউডার, বাড়বে উপার্জন

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড

হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক