দোলের আনন্দ মাটি করতে পারে হতচ্ছাড়া বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রঙের উৎসবের দিন বৃষ্টির আশঙ্কা।  বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। রাজ্যের প্রায় ১২ টি জায়গায় দোলের দিন হতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ এবং ২৫ মার্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জেলায়। কলকাতাতেও বৃষ্টি হতে পারে। রবিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮.৮ ডিগ্রি থাকবে সর্বনিন্ম তাপমাত্রা। 

 বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।  তবে বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার অর্থাৎ দোলের দিন নদিয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।  আর এই বৃষ্টির জেরেই মাটি হতে  চলেছে রঙের উৎসব। 

তবে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে ফের স্বাভাবিক হবে তাপমাত্রা। 

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?