রাজস্থানে ভারী বৃষ্টিতে পুরনো বাড়ি ভেঙে পড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিক ও তার মেয়ের, আহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি ,কাটোয়া: পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল তার মেয়ে সহ। রাজস্থানের জয়পুরের সুভাষ চকে চারতলা পুরনো বাড়ি ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল। শুক্রবার রাতে ভারী বৃষ্টির জেরে হঠাৎ ওই বাড়িটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের। জখম হয়েছেন আরো পাঁচজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। মৃত দুইজনের নাম প্রভাত বাগদি(৩৫ )ও পিউ বাগদি ( ৫)। জানা গেছে মৃতরা সম্পর্কে বাবা ও মেয়ে। দুজনেই বর্ধমানের পূর্বস্থলীর(Purbasthali) বাসিন্দা। জখম হন বাসুদেব বাগদি ,স্ত্রী সুপর্ণা বাগদি ও দুই ছেলে ঋষি বাগদি (৬)এবং সোনু বাগদি (৪)। বাসুদেবের দুটি পা ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার খবর পেয়ে শনিবার মৃত পরিযায়ী শ্রমিকের গ্রামে যান পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়(MLA Tapan Chattapadhay)।

তিনি কথা বলেন, পূর্বস্থলীর কাশিপুর গ্রামের(Cossipur Village) বাসিন্দাদের সঙ্গে। মৃতদের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। পরে সাংবাদিকদের বিধায়ক জানান, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মৃতদের পরিবারের পাশে রয়েছি আমরা সকলে। যে বাড়িটি ভেঙে পড়েছে তার অবস্থা আগে থেকেই খারাপ ছিল বলে জানা গিয়েছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে বাড়িটি ভেঙে পড়ে। এই ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে,মেয়েকে নিয়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন পূর্ব বর্ধমানের বাসিন্দা প্রভাত বাগদি। রাজস্থানে পরিবার নিয়ে বছর ১০ আগে চলে যান প্রভাত। জয়পুরে(Jaypur) সুভাষচকে স্ত্রী মেয়েকে নিয়ে থাকতেন। সেখানেই গয়না তৈরীর কাজে যুক্ত ছিলেন প্রভাত।

শুক্রবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। শনিবার সকালে প্রভাত ও তার মেয়ের মৃত্যুর খবর আছে বর্ধমানের বাড়িতে। প্রভাতের মা বলেন, এখানে কাজ থাকলে ছেলেকে বাইরে যেতে হতো না এখানে রোজগার নেই বলেই বাইরে যেতে হয়েছে। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় অভিযোগ করেন দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজ বন্ধ করে রেখেছে কেন্দ্র। সেই কারণে অনেকেই বাইরের রাজ্যে কাজ করতে চলে গিয়েছেন। পাল্টা বিজেপির বক্তব্য রাজ্য সরকার কর্মসংস্থান তৈরি করতে পারিনি এই রাজ্যে, তাই প্রচুর মানুষ অন্য রাজ্যে চলে যাচ্ছেন রুজি রোজগারের সন্ধানে। গ্রামের শতাধিক পরিবার বাইরের রাজ্যে গিয়ে কাজ করছেন।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ