তড়িৎ তোপদারের কাছে রাজেশ কুমার ও অর্জুন সিং, রাজনৈতিক জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রবীণ বাম সাংসদ তড়িৎ তোপদারের বাড়িতে হাজির অর্জুন সিং এবং জগদ্দলের বিজেপির প্রার্থী রাজেশ কুমার। সোমবার তাঁরা গিয়ে প্রবীণ সাংসদের সঙ্গে দেখা করলেন। এই দেখা করা কী শুধুই সৌজন্য সাক্ষাৎ নাকি রাজনৈতিক কোনও সমীকরণ রয়েছে? উভয়পক্ষই একে সৌজন্য সাক্ষাৎ বলছেন। কিন্তু আদৌ কি এটা সৌজন্য সাক্ষাৎ? রাজেশ কুমার ও অর্জুন সিংয়ের সেখানে যাওয়া ব্যারাকপুরে রাজনৈতিক ইকুয়েশন বদলাচ্ছে তা স্পষ্ট।

ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বর্ষিয়ান সিপিআইএম নেতা তড়িৎবরণ তোপদারের ব্যারাকপুর মসজিদ রোডের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও জগদ্দলের বিজেপির প্রার্থী রাজেশ কুমার। ৩ রাজনীতিবিদের সাক্ষাতে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জল্পনা। গত ২০১৯ সালেও প্রবীণ নেতার বাড়িতে গিয়েছিলেন অর্জুন সিং। তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে নাম লিখিয়েছেন অর্জুন সিং। গত লোকসভা নির্বাচনে প্রবীণ সিপিএম নেতা তথা বারাকপুরের বেশ কয়েকবারের প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদারের আশীর্বাদ চেয়েছিলেন অর্জুন।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্রচার চলছে। বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করছেন প্রার্থীরা। মানুষের কাছে গিয়ে নিজেদের হয়ে প্রচার চালাচ্ছেন তাঁরা। নির্বাচনের আগে প্রবীণ প্রাক্তন সাংসদের বাড়িতে আশীর্বাদ নিতেও গিয়েছেন বলে মনে করা হচ্ছে। অর্জুন সিং বলেছেন, ওনাকে দেখে অনেক কিছু শিখেছেন। ব্য়ারাকপুরকে ভালো করে জানেন চেনেন। তড়িৎ তোপদার বলেছেন, রাজনৈতিক কোনো আলাদা বিষয় নেই। অর্জুন সিংয়ের বাবার সঙ্গে রাজনৈতিক বিরোধিতা থাকলেও সামাজিক সম্পর্ক ছিল। সেটাি এখন বজায় রেখে চলেছেন অর্জুন সিং। 

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন