পেলেন না টিকিট, জেলা চেয়ারম্যানের পদ ছাড়ছেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে চরম অসন্তোষ প্রকাশ্যে এল।রাজগঞ্জের চারবারের বিধায়ক খগেশ্বর রায়(MLA Khageswar Roy) পেলেন না টিকিট।তার বদলে প্রার্থী করা হয়েছে স্বপ্না বর্মনকে(Swapna Barman)।টিকিট না দেওয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন খগেশ্বর রায়।জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের পদ ছাড়ছেন খগেশ্বর রায়।দীর্ঘদিনের সংগঠনের সঙ্গে যুক্ত এই বর্ষীয়ান নেতা টিকিট বঞ্চনার ঘটনায় হতাশা ব্যক্ত করে জানান, দলের এই সিদ্ধান্তে তিনি অত্যন্ত মর্মাহত। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অন্যদিকে, এই ঘটনার প্রভাব পড়েছে ব্লক স্তরেও। রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় সহ একাধিক শাখা সংগঠনের নেতৃত্বরাও নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করার আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবাইকে টিকিট দেওয়া সম্ভব হয়নি।

নতুন এবং পুরনোর মিল বন্ধন করে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। যারা বাদ পড়লেন তাদের সাংগঠনিকভাবে অন্যভাবে কাজে লাগাবে দল। কেউ যেন মন খারাপ না করে। কিন্তু নেত্রীর এই আবেদনে সাড়া দিলেন না রাজগঞ্জের প্রাক্তন বিধায়ক।তবে শুধু চেয়ারম্যান পদ থেকে খগেশ্বর রায় একা নন, এর পাশাপাশি রাজগঞ্জ এলাকায় দলের বিভিন্ন পদে থাকা সকলেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। সকলের দাবি, তারা স্বপ্না বর্মনকে কিছুতেই প্রার্থী হিসেবে মেনে নেবেন না। একই সঙ্গে তাঁরা প্রার্থী বদলের দাবি তুলেছেন। দলীয় নেতৃত্বের একতরফা সিদ্ধান্ত তারা কার্যকরী হতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার