রামনবমীতে অশান্তি মামলায় জামিন পেল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র চার দিনের মাথায় বড় স্বস্তি। সম্প্রতি রামনবমী অশান্তি  মামলায় এনআইএ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেলেন রিষড়া পুরসভার কাউন্সিলর তথা প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলি। শুক্রবার এই নির্দেশ দেয় এনআইএ আদালত।

আদালতের নির্দেশ অনুযায়ী, ১৫ দিনের মধ্যে একবার এনআইএ-র দফতরে হাজিরা দিতে হবে তাঁকে। আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যাওয়া যাবে না। তদন্তে পূর্ণ সহযোগিতাও করতে হবে। এই শর্তেই তাঁর জামিন মঞ্জুর হয়েছে। গত মঙ্গলবার রিষড়ার গান্ধী সড়কের বাড়ি থেকে সাকির আলিকে গ্রেফতার করে এনআইএ। ২০২৩ সালের রামনবমীর দিন রিষড়ায় সাম্প্রদায়িক অশান্তির ঘটনায় তাঁর বিরুদ্ধে উসকানির অভিযোগ রয়েছে। সেই মামলার তদন্তেই এই গ্রেফতারি। তবে গ্রেফতারির সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এনআইএ-র গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, সাকির আলি দাঙ্গায় উসকানি দেননি। বরং অশান্তির সময় মানুষকে শান্ত থাকার কথা জানিয়েছিলেন। এলাকার বাসিন্দাদের নিরাপদে রাখার চেষ্টা করেছিলেন বলেও দাবি করেন তাঁরা। গ্রেফতারের পরই অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন সাকির আলি। প্রথমবার সেই আবেদন খারিজ হয়ে যায়। পরে ফের আবেদন করা হলে শুক্রবার শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে আদালত।

আরও পড়ুনঃ পাঁচতারা হোটেলে যৌনচক্রের হদিশ, উদ্ধার দুই অভিনেত্রী, গ্রেফতার মেকআপ আর্টিস্ট

সাকির আলির আইনজীবীর দাবি, তাঁর ক্যানসার রয়েছে বলে চিকিৎসকদের সন্দেহ। চিকিৎসা চলছে। নিয়মিত একাধিক শারীরিক পরীক্ষা করাতে হচ্ছে। শরীরে অক্সিজেনের সমস্যাও রয়েছে। এছাড়া তদন্ত চলাকালীন এনআইএ-র ডাকে তিনি দু’বার হাজিরা দিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করেছেন। আদালত সেই বিষয়গুলিও বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। 

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়