রামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি, সাড়ম্বরে পালন বেলুড়ে, শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলুড় : রামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই জমজমাট বেলুড়মঠ। সকাল থেকে ভিড় জমিয়েছেন ভক্তরা। ভোর থেকে বিভিন্ন উপাচারের মধ্যে দিয়ে বেলুড়মঠে শুরু হয়েছে রামকৃষ্ণদেবের জন্মতিথি উদযাপন।

জানা গিয়েছে, ভোর সাড়ে চারটে নাগাদ শ্রীশ্রীঠাকুরের মন্দিরে মঙ্গল আরতির মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়েছে। তারপর ধীরে ধীরে বিভিন্ন আচার অনুষ্ঠান, উপাচারের আয়োজন করা হয়েছে। দিনভর চলে নানা অনুষ্ঠান রয়েছে। ঊষাকীর্তন থেকে শুরু করে বেদপাঠ, স্তবগান, ভজন, ভক্তিগীতি, গীতি আলেখ্য, তাল বাদ্য, যন্ত্র সঙ্গীত, ধর্মসভা প্রমুখ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বেলুড়ে।

সকাল থেকেই ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে ভিড় জমিয়েছেন অগণিত ভক্ত। জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তরা আসছেন ঠাকুরের জন্ম তিথি উপলক্ষ্যে। ভক্তদের হাতে প্রসাদ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। একই ছবি শ্রীরামকৃষ্ণ জন্মস্থান কামারপুকুরে। সেখানেও সকাল থেকে চলছে নগর পরিক্রমন থেকে শুরু করে হোমযজ্ঞ। সেইসঙ্গে এইসময় যাতে না কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। একথায় বলা যায়, ভক্তদের নিরাপত্তার দিকেও দেওয়া হচ্ছে বিশেষ নজর। ফেরি পরিষেবা যাতে সচল থাকে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্সপোস্ট করে তিনি লিখেছেন, শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে তাঁকে সশ্রদ্ধ প্রণাম। বাংলার ভূমি ধন্য, তাঁর আবির্ভাবে। তাঁর অমৃতবাণী ও সর্বধর্ম সমন্বয়ের আদর্শ আলোকবর্তিকা।

‘যত মত তত পথ’-এর সেই শাশ্বত শিক্ষাই মূল মন্ত্র। মানুষের সেবা করাই প্রকৃত ঈশ্বর সেবা – তাঁর শেখানো এই বাণী সারাজীবন মেনে চলেছি, আগামীদিনেও এই জ্যোতির্ময়ের আশীর্বাদ মাথায় নিয়েই মানুষের পাশে থেকে আমৃত্যু কাজ করে যাব। তাঁর স্মৃতিধন্য দক্ষিণেশ্বর মন্দিরকে একটি আন্তর্জাতিক মানের রিলিজিয়াস ও ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলার জন্য অনেক কিছু হয়েছে।

 

১৮৩৬ সালে হুগলি জেলা কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন গদাধর চট্টোপাধ্যায়। এরপরেই প্রথম দীক্ষাগুরু তোতাপুরী তাঁর নাম দেন রামকৃষ্ণ পরমহংস। সর্বদা জীবনবোধে অদ্বৈত ঈশ্বর সাধনার কথাই বলে গেছেন ভক্তদের ‘ঠাকুর’। তাঁর বাণী ‘যত মত তত পথ’ আজও বিদ্যমান। তাই ১৯১-তম আবির্ভাব তিথিতে ভক্তদের উপচে পড়া ভক্ত সমাগম বেলুড় মঠে।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার