ঝাড়গ্রামে স্কুলে হঠাৎ নতুন ‘অতিথির’ আগমন,আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার শালবনি এলাকার বিকাশভারতী উচ্চ বিদ্যালয়ে চাঞ্চল্যকর এক দৃশ্যের সাক্ষী থাকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা। হঠাৎ স্কুলে আগমন নতুন অতিথির।মঙ্গলবার সকালে স্কুলে এসে সকলেই দেখতে পান, স্কুল চত্বরে থাকা একটি পুরনো আমগাছের নিচে দাঁড়িয়ে রয়েছে এক বিশাল আকারের হাতি(Elephant) । নাম রামলাল। মূলত স্কুল চত্বরে গাছভরা পাকা আমের লোভেই রামলালের স্কুলে ঢোকা বলে অনুমান। তবে তার এমন হঠাৎ আগমন ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয় চত্বরে। শিক্ষার্থীরা ও শিক্ষকরা অনেকেই ভয় পেয়ে পিছিয়ে যান স্কুলের মূল ফটকের সামনে থেকেই।

যথাসম্ভব সাহস সঞ্চয় করে প্রার্থনা সেরে কোনো মতে ক্লাসরুমে ঢোকেন সবাই। পরিস্থিতির খবর পেয়ে দ্রুত স্কুলে পৌঁছায় বনদফতরের কর্মীরা। তারা সাবধানে ও অভিজ্ঞতার সঙ্গে রামলালকে স্কুল এলাকা থেকে দীর্ঘ প্রচেষ্টার পর সরিয়ে দেন। রামলালকে সরানোর পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন শিক্ষক-শিক্ষার্থীরা। ধীরে ধীরে ফিরতে থাকে স্বাভাবিক পঠন-পাঠন।

স্থানীয় বাসিন্দাদের মতে, রামলাল(Ramlal) নামের এই বন্য হাতিটি প্রায়শই আশপাশের গ্রামে ঘোরাফেরা করে। তবে স্কুল চত্বরে ঢুকে পড়ায় প্রথমবারের মতো শিক্ষাঙ্গনে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হল। বনদফতর সূত্রে জানা গেছে, হাতির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রামলাল এদিন স্কুল থেকে ফিরে যাওয়ার পথে একটি গাড়িতে থাকা শস্য দানা খায়।জঙ্গলমহলে হাতির দল খাবারের সন্ধানে প্রায়শই ঢুকে পড়ছে লোকালয়ে। মাঠে থাকা সর্ষের দানা ক্ষতি করার পাশাপাশি গৃহেস্তের বাড়িতে ঢুকে রান্নাঘরে খাবারের সন্ধানে হামলা চালাচ্ছে হাতির দল।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ