রামনগরে পরপর ‘গলা কেটে’ খুন, অবশেষে চেন্নাই থেকে গ্রেফতার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড

একের পর এক 'গলা কাটা' খুন, সবারই গলা থেকে মুণ্ডু আলাদা! কয়েকদিন ধরেই এমন নৃশংস হত্যালীলা চলছিল পূর্ব মেদিনীপুরের রামনগরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক ‘গলা কাটা’ খুন, সবারই গলা থেকে মুণ্ডু আলাদা! কয়েকদিন ধরেই এমন নৃশংস হত্যালীলা চলছিল পূর্ব মেদিনীপুরের রামনগরে। কিন্তু কিছুতেই খুনি ধরা পড়ছিল না। অবশেষে রহস্যের জট খুললেন পুলিশ। চেন্নাইতে ধরা পড়ল এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড সাহারুল। শুধু রামনগর নয়, খুনির সঙ্গে বসন্ত পুরে গলা কেটে খুন কাণ্ডের যোগও রয়েছে বলে সূত্রের খবর। গত ৯ মে চন্দনপুর কাজুরদান এলাকায় রাজীব দাস নামক এক যুবকের গলা কাটা দেহ উদ্ধার হয়। যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা রামনগরে।

এরপরেই পুলিশ খুনির সন্ধানে তদন্তে নামে। অবশেষে ঘটনার ১৫ দিনের মাথায় চেন্নাই থেকে মূল অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই রাজীব দাসকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে রাজিব বর, সাইমুল ইসলাম ও সোমনাথ দাসকে। তাঁদের জেরা করেই চেন্নাই পৌঁছয় পুলিশ এবং সেখান থেকে এই ঘটনার মাস্টারমাইন্ড আসারুল ওরফে কালা এবং তাঁর ভাই সাহারুল ওরফে স্যারুলকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, শুধু রাজীব দাস নয়, বসন্তপুরে এক মহিলাকে খুনের ঘটনাতেও সাহারুল ওরফে স্যারুল যুক্ত থাকতে পারে। ওই মহিলার গলা কাটা দেহ উদ্ধার হলেও তাঁর কাটা মুণ্ডু উদ্ধার হয়নি। আপাতত তাঁর কাটা মুণ্ডুর খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ।

ওদিকে রাজীব দাস হত্যাকাণ্ডে ব্যবহৃত ভোজালিও একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে এই যুবক এবং এই মহিলাকে একই ব্যক্তি খুন করেছেন বলে ধারণা পুলিশের। কিন্তু তাঁদের সঙ্গে খুনির কী সম্পর্ক ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, দিন কয়েক ধরেই রামনগর থানা এলাকায় একের পর এক গলা কেটে খুনের ঘটনা ঘটছিল। মাথা ও ধড় আলাদা জায়গায় ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা করছিল অপরাধীরা। কিন্তু কেন এই নির্মম খুনের ধারাবাহিকতা? ধৃতদের জেরা করে এখন রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিস।

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?