উত্তর প্রদেশ থেকে চার প্রতারণা চক্রের পাণ্ডাকে গ্রেফতার করল রানাঘাট পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: উত্তরপ্রদেশ থেকে ৪ জন প্রতারণা চক্রের পাণ্ডাকে গ্রেফতার করল রানাঘাট সাইবার ক্রাইম পুলিশ। সোমবার তাদের কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়।গত ৫ই জানুয়ারি এক ব্যক্তির মোবাইলে একটি মেসেজ আসে তাতে বলা হয় তিনি এসবিআই রিওয়ার্ড জিতেছেন। এসবিআই এর নাম করে ম্যাসেজ আসে তিনি চৌদ্দ হাজার ৪৫৩ টাকা রিওয়ার্ড পেয়েছেন। সাথে একটি লিংক আসে তিনি সেটা ক্লিক করতে দেখেন এসবিআই এর লিংক আছে।

কিন্তু তিনি ইউআরএল (URL)চেক করেননি। সেখানে একটি ওটিপি(OTP) আসে। ওটিপিটি দেওয়ার সাথে সাথে তার৫০হাজার টাকা ডেবিট হয়ে যায় ।সঙ্গে সঙ্গে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ জানান ।সাইবার ক্রাইম খোঁজ নিয়ে জানতে পারেন উত্তরপ্রদেশের(Uttarpradesh) এক ব্যক্তি তার একাউন্টে এই টাকাটি নিয়েছেন। আট মিনিটের মধ্যেই এটিএম(ATM) থেকে টাকাটি তুলে নেন। এটিএম এর সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত হয়। ওই ব্যক্তির নাম যতীন সিং।

তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে সুদূর উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করে নিয়ে আসে সাইবার ক্রাইম পুলিশ রানাঘাট(Cyber Crime Ranaghat)। তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি এটিএম কার্ড এবং মোবাইল। এরা দেশের অন্যান্য জায়গায় একইভাবে প্রতারণা করেছেন বলে তদন্তে উঠে এসেছে। সোমবার তাদের কল্যাণী মহকুমা আদালতে(Kalyani Court) পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতদের হেফাজতে নিয়ে এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে তদন্ত শুরু করছে রানাঘাট পুলিশ।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ