রানাঘাট পুলিশ জেলার ৭টি থানা এলাকা থেকে জাল সিম কার্ড কাণ্ডে ধৃত ১১

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: রানাঘাট পুলিশ জেলার ৭ টি থানা এলাকা থেকে জাল সিম কার্ড কাণ্ডে ১১ জনকে গ্রেফতার করে আদালতে পাঠালো পুলিশ। অভিযান আরো চলবে বলে খবর পুলিশ সূত্রে।রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে রানাঘাট পুলিশ জেলার(Ranaghat Police District) বিভিন্ন থানা থেকে মোট ১১ জনকে জাল সিমকার্ড কাণ্ডে গ্রেফতার করে পুলিশ।কল্যাণী থানা থেকে ৩ জন, হরিণঘাটা থানা থেকে ৩ জন,চাকদহ থানা থেকে ১ জন, রানাঘাট থানা থেকে ১ জন, তাহেরপুর থানা থেকে ১ জন, শান্তিপুর থানা থেকে ১ জন,ধানতলা থানা থেকে ১ জনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।

ধৃতদের সূত্র ধরে আরো এই চক্রে থাকা অন্যদের খোঁজে শুরু হয়েছে জোরদার তল্লাশি।পুলিশ সূত্রে খবর, ধৃত সকলেই মোবাইলের দোকানে গ্রাহকদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে বিভিন্ন জাল সিম কার্ড তৈরি করে ব্যবসা চালাত। পুলিশের কাছে অভিযোগ আসে এবং তারপরেই রানাঘাট পুলিশ জেলা জুড়ে রীতিমতো তদন্ত নামে পুলিশ ।সেরকমই রানাঘাট পুলিশ জেলার ৭ টি থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ১১ জন ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

জাল সিম কার্ডের(Sim Card) বিরুদ্ধে এরকম অভিযান আরো চলবে বলেই পুলিশ সূত্রে খবর। মালদায় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় যে সিম কার্ড ব্যবহার করে এই কাণ্ড ঘটানো হয়েছিল সেই সিম কার্ড ব্যবসায়ীকেও ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যের বিভিন্ন জেলায় সিম কার্ডের অপব্যবহার রুখতে এবার লাগাতার অভিযানের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার