রানাঘাটের প্রাচীনতম দুর্গাপুজো বুড়ো মা”-র পুজো নামে পরিচিত

Share:

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট: নদিয়ার রানাঘাটের শর্মা বাড়ির দুর্গাপুজো সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম। যা “বুড়ো মা”-র(Buro Maa) পুজো নামে পরিচিত। জনশ্রুতি – এর শুরু স্বপ্নাদেশ থেকে হয়েছিল। এই পুজোর লিখিত কোনো দলিলের উল্লেখ না থাকলেও, এটি যে একটি অত্যন্ত প্রাচীন পুজো – তা নিয়ে কোনও সন্দেহ নেই।কথিত আছে, ১২৬২-তে এই পুজোর প্রচলন করেছিলেন রামকুমার চক্রবর্তী। তিনি নিজেই পুজো করতেন।

একবার রামকুমার চক্রবর্তী(Ramkumar Chakraborty) পদব্রজে ভ্রমণে বেরিয়ে যখন ফিরছিলেন সেই সময় তিনি ব্রহ্মডাঙ্গা অর্থাৎ বর্তমান রানাঘাটে পৌঁছান। তখন দুর্গা পুজোর সময় এসে গেছে। সেই সময় মায়ের স্বপ্নাদেশ পেয়ে তিনি পাঁচ বাড়ি ভিক্ষা করে দুর্গা পুজো সূচনা করেন। সেই থেকেই প্রচলিত প্রথা মেনে একটি প্রাচীন পুঁথি অনুসারে মাদুর্গা “বুড়ো মা” নামে পূজিত হয়ে আসছেন।

শোনা যায়, নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের(Krishna Chandra) পৃষ্ঠপোষকতা এই পুজোর সঙ্গে একসময় জড়িত ছিল। সেও এক অলৌকিক কাহিনি।প্রতিদিনই বুড়ো মার পুজোয় উপস্থিত হন হাজার হাজার মানুষ। এই জাগ্রত দেবীর কাছে মনোবাঞ্ছা পূর্ণ হলে ভক্তরা দেবীর সামনে ধুনো জ্বালান। আর এই ভাবেই প্রতিবছর এখনও পূজিত হয়ে আসছেন বুড়ো মা। পুজোর কদিন এই পুজোকে ঘিরে থাকে সানি ও মানুষের চরম উদ্দীপনা।পুজোর কদিন এই শর্মা বাড়িতেই এলাকার মানুষের ভিড় থাকে যথেষ্ট। মায়ের কাছে সকলে নিজেদের মনের ইচ্ছে পূরণের জন্য প্রার্থনা জানান। সেই ইচ্ছা পূরণ হলে তারা মাকে নিজেদের সাধ্যমত শাড়িসহ অন্যান্য উপকরণ দিয়ে পুজো দেন। অষ্টমী পূজার পুষ্পাঞ্জলি হয় ভক্তিভরে।

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

দুই গোষ্ঠীর সংঘর্ষ ফের অশান্ত মণিপুর! গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

ঋতু পরিবর্তনেই স্বাস্থ্য ঝুঁকি! জানুন শিশুর অসুস্থতার ৬টি প্রাথমিক লক্ষণ

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…