শ্বশুরবাড়ি থেকে স্কুটি চালিয়ে বাপের বাড়ি যাওয়ার সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি,রতুয়া: সোমবার এক মর্মান্তিক ঘটনা ঘটল মালদার রতুয়া হাসপাতাল মোড় এলাকায়। শ্বশুরবাড়ি থেকে স্কুটি চালিয়ে বাপের বাড়ি যাওয়ার সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। জানা গেছে, মৃত মহিলার নাম আমিনা খাতুন। বয়স ২৫ বছর। শ্বশুরবাড়ি পুখুরিয়া থানার(Pukhuria P.S.) পীরগঞ্জ অঞ্চলের সাতমারা গ্রামে এবং বাপের বাড়ি চাঁচল থানার কাশিমপুর বাবুপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, সোমবার সকাল ৬টা নাগাদ তিনি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্কুটি নিয়ে বের হন। স্কুটি চালিয়ে রতুয়া হয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

কিন্তু তার যাওয়া হল না। রতুয়া(Ratua) হাসপাতাল মোড়ে পেছন থেকে এক ভুটভুটি ধাক্কা মারে। সেই ধাক্কায় তিনি স্কুটি নিয়ে পড়ে যান। আর ঠিক তখনই বাহাড়াল থেকে রতুয়াগামী এক ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে রতুয়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি ঘাতক ট্রাক্টরটিকে আটক করে। তবে ট্রাক্টরের চালক পলাতক এবং ভুটভুটি সহ ভুটিভুটি চালকও পলাতক বলে জানা গেছে।

তাদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভোরের বেলা এই দুর্ঘটনা জন্য কুয়াশা দায়ী কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ প্রায়ই ওই এলাকায় দুর্ঘটনা ঘটে। ট্রাফিকের গতি নিয়ন্ত্রণ করতে বাম্পার তৈরীর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।ওই এলাকায় ট্রাফিকের বেপরোয়া চলাচল রুখতে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো দাবি জানানো হয়েছে।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ