‘পথশ্রী’ প্রকল্পের পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ পূর্ব বর্ধমানের জেলাশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি,রায়না: ‘পথশ্রী’ প্রকল্পের রাস্তা পরিদর্শনে গিয়ে চরম ক্ষুব্ধ হলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি।শনিবার পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লকে রাস্তা পরিদর্শনে যান জেলাশাসক(DM)। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা।তিনি এলাকার বেশ কয়েকটি পথশ্রী প্রকল্পের রাস্তা পরিদর্শন করেন।পাশাপাশি তিনি যান মীরপুর থেকে রামচন্দ্রপুর কালিতলা পর্যন্ত ১.৭ কিলোমিটার ‘পথ শ্রী ‘প্রকল্পে তৈরি নতুন রাস্তা দেখতে। নতুন রাস্তার(New Road) হাল দেখে তিনি ক্ষোভ উগড়ে দেন।

তিনি বিডিও(BDO) অনিশা যশ ও দায়িত্বে থাকা বাস্তুকারকে রীতিমত ধমক দেন।তিনি বলেন, আপনারা ভাবলেন আমি রাস্তা পরিদর্শনে এসে হুশ করে গাড়ি নিয়ে চলে যাবো।জেলাশাসক একদম প্রস্তুতি নিয়েই গিয়েছিলেন শনিবার রাস্তা পরিদর্শনে।কোদাল দিয়ে পিচ রাস্তা খুঁড়ে জেলা শাসককে দেখানো হয় রাস্তার হালহকিকত। এতেই চক্ষু চড়কগাছ জেলাশাসক পূর্ণেন্দু মাঝির(Purnendu Majhi)। তিনি গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন।তিনি তাদের সমস্যার কথার পাশাপাশি তাদের বিভিন্ন বিষয়ে অভিযোগও শোনেন।

জেলাশাসক সংশ্লিষ্ট আধিকারিক তথা বিডিওকে (BDO)নির্দেশ দেন আবার রাস্তা নতুন করে তৈরি করতে।কয়েকদিন আগে জেলা প্রশাসনের বাস্তুকার সহ আধিকারিকরা রাস্তা পরিদর্শনে গিয়েছিলেন । এদিন জেলাশাসক নিজে পায়ে হেঁটে ‘পথশ্রী’ প্রকল্পে তৈরি নতুন রাস্তাগুলির বর্তমান পরিস্থিতি কি তা খতিয়ে দেখেন। শুধু তাই নয় গ্রামের মধ্যে থাকা বিভিন্ন খাবারের দোকানে গিয়েও সেখানকার ব্যবসায়ীদের খাবার ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে।

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স