কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় প্রথম দফার ভোটে ১৬টি জেলার ১৫২ আসনে মোটের উপর মিটেছে নির্বিঘ্নে ভোট। দ্বিতীয় দফাতেও বেশি অশান্তি না হলেও ১৪২ আসনের মধ্যে কয়েকটিতে গন্ডগোল হয়। যার ভিত্তিতে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে দ্বিতীয় দফায় কটি বুথে বা কোন জেলায় পুনর্নির্বাচন হবে সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে কোন কোন জেলায় পুনর্নির্বাচন একেবারেই হবে না সেটা স্পষ্ট করে জানিয়েছে কমিশন।

আরও পডুন: মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

নদিয়া, কলকাতা ও পূর্ব বর্ধমানে হবে না পুনর্নির্বাচন। সেটা স্পষ্ট করে দিয়েছে কমিশন। বাকি চার জেলার ক্ষেত্রে স্ক্রুটিনি চলছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। বেশ কিছু বুথে পুনর্নির্বাচন হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। সবটাই খতিয়ে দেখা হচ্ছে। দ্বিতীয় দফায় ভোট চলাকালীন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, ফলতার দিক থেকে নানা অভিযোগ আসে। ফলতায় তো একটি বুথে ইভিএমে সিপিএম ও বিজেপির বোতামের উপর টেপ দেওয়ার অভিযোগ উঠে। সঙ্গে সঙ্গে সেই বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠায় কমিশন। সেই বুথের পুনর্নির্বাচন হবে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, পুনর্নির্বাচন যদি হয় তা আজ, শুক্রবার সকালের মধ্যেই স্পষ্ট করবে কমিশন।

সূত্রের খবর, ফলতা, মগরাহাট ও সোনারপুরে স্ক্রুটিনিতে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশ পেয়েই ডায়মন্ড হারবার পৌঁছে গিয়েছেন তিনি। এই সমস্ত জায়গায় পুনর্নির্বাচনের প্রয়োজনীয়তা খতিয়ে দেখছে কমিশন।

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ