মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

Share:

নিজস্ব প্রতিনিধি,উলুবেড়িয়া: মায়ের জন্য দু দিন ধরে আকুল অপেক্ষা।হোম থেকে উদ্ধার তিনটে ভাম ছানা।পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা।উলুবেড়িয়ায়(Ulaberia) বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিষ্ঠান আশা ভবন সেন্টার থেকে উদ্ধার হল মা হারানো চারটি ভাম বিড়ালের ছানা। কয়েকদিন ধরেই উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারের সিকিউরিটি রুমে সংস্থার কর্মীরা লক্ষ্য করেন কয়েকটি ভাম বিড়ালের ছানা পড়ে আছে। তারা বিষয়টি আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরি বারুইকে জানান।

তিনি খবর দেন স্বেচ্ছাসেবী সংগঠনের এর সদস্যদের। সংস্থার সদস্য চিত্রক প্রামাণিক(Chitrak Pramanick) নির্দেশ দেন ভাম বিড়ালের(Civet Cat) ছানা গুলিকে ওখানেই রাখতে। যাতে ওদের মা নিয়ে চলে যেতে পারে। কিন্তু দুদিন পেরিয়ে গেলেও মা ভাম বিড়াল আসেনি। এছাড়া একটি ছানা অজ্ঞাত কারণে মারাও যায়। এরপরেই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য চিত্রক প্রামানিক ও পলাশ প্রধান আশা ভবন সেন্টারে যান এবং সতর্কতার সঙ্গে তিনটি ভাম বিড়ালের ছানা উদ্ধার করেন।

আশা ভবন সেন্টারে (Asha Bhavan Center)থাকা ছেলেমেয়েরা ভাম বিড়ালের ছানা দেখে ভীষন খুশি হয়। পরবর্তীতে বন বিভাগ ছানাগুলি উদ্ধার করে গড়চুমুক চিড়িয়াখানায় নিয়ে যায়।বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক বলেন, প্রাকৃতিক ভাবে বৃক্ষরোপণে ভাম বিড়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারন এদের মলের সঙ্গে ফলের বীজ থাকে। সেই বীজ থেকেই বহু ফলের গাছ জন্মায়।তাই ভাম বিড়ালের ছানাদের সুরক্ষিত রাখা উচিত। যাতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। এই উদ্ধার হওয়া ভাম বিড়ালের ছানাগুলোকে আগামী কয়েক দিন বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গেছে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে