বিজেপির হয়ে ভোটে লড়ছেন আরজি করের খুন হওয়া চিকি‍ৎসকের মা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রার্থী তালিকাকে ঘিরে জল্পনা তুঙ্গে। দ্বিতীয় দফার তালিকায় বড় চমক হিসেবে উঠে আসছে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্যাতিতা মহিলা চিকিৎসকের মায়ের নাম। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার পানিহাটি কেন্দ্র থেকেই তাঁকে প্রার্থী করার সম্ভবনা প্রবল, যা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে । নিজেই প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন নির্যাতিতার মা। তাঁর কথায়, “দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে আমাকে নির্বাচনে লড়ার প্রস্তাব দেওয়া হচ্ছিল। প্রথমে রাজি না থাকলেও পরিস্থিতি বুঝে এখন সিদ্ধান্ত নিয়েছি। নারীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে লড়াই করতেই আমি এই পদক্ষেপ নিয়েছি।” তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং রাজ্যের পরিবর্তনের লক্ষ্যে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন: ATM-এর ভুলে লটারি ভাগ্য! ১০ হাজার টাকা তুলতে গিয়ে মিলল ৩ লাখ

দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপিও শুরু থেকেই নির্যাতিতার পরিবারকে প্রার্থী করতে আগ্রহী ছিল। তবে পরিবার আগে সিদ্ধান্ত নিতে পারেনি। বুধবার বিকেল পর্যন্ত পানিহাটি কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজ্য বিজেপির সহ-সভাপতি অনিন্দ্য (রাজু) বন্দ্যোপাধ্যায়ের নাম ঘুরছিল। কিন্তু পরে পরিস্থিতি বদলে যায়, যখন নির্যাতিতার মা নিজেই বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে প্রার্থী হওয়ার ইচ্ছা জানান। এরপরই প্রার্থী তালিকা পুনর্বিবেচনা শুরু হয়।

উল্লেখ্য, ২৯৪টি আসনের মধ্যে ইতিমধ্যেই ১৪৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। বাকি আসনগুলির তালিকা চূড়ান্ত করতে দিল্লিতে একাধিক বৈঠক হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের মধ্যে। সেই তালিকা শীঘ্রই প্রকাশিত হওয়ার কথা। অন্যদিকে, আরজি কর কাণ্ডের তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে অতীতে অসন্তোষ প্রকাশ করেছিল নির্যাতিতার পরিবার। বিজেপির বিরুদ্ধেও একসময় দূরত্বের অভিযোগ উঠেছিল। তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। নির্যাতিতার মায়ের দাবি, “মেয়ের ন্যায়বিচার এবং নারীদের সুরক্ষার স্বার্থেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।” পানিহাটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসও প্রার্থী পরিবর্তন করেছে। দীর্ঘদিনের বিধায়ক নির্মল ঘোষের বদলে এ বার প্রার্থী করা হয়েছে তাঁর পুত্র তীর্থঙ্কর ঘোষকে। ফলে এই কেন্দ্রে আসন্ন নির্বাচনে লড়াই যে বেশ জমজমাট হতে চলেছে, তা বলাই যায়।

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত! দুর্যোগে মৃত ৫, স্থগিত কেদারনাথ যাত্রা

দেশলাই চাওয়া নিয়ে বচসার পরেই ছুরি দিয়ে হামলা! যুবকের হাতে খুন প্রৌঢ়

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

বাদাম দিয়ে এইভাবে করলা ভাজলে এক থালা ভাত নিমেষেই শেষ!

নেপাল বিপর্যয়ে এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ, মাটির নিচে আরও চাপা থাকার আশঙ্কা

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪

মাসের শুরুতেই ফের মহার্ঘ রান্নার গ্যাস, সিলিন্ডার পিছু দাম বাড়ল প্রায় ১০ টাকা