অন্তেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও ছেলের

এক আত্মীয়ের অন্তেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও ছেলের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: এক আত্মীয়ের অন্তেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও ছেলের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করনদিঘি থানার বালিয়া এলাকায়। ৩৪ নম্বর জাতীয় সড়কে তাঁদের বাইকে সরাসরি ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম সাকির আলি (৪৯) ও তাঁর ছেলে সামিম আখতার (১৭)। তাঁদের বাড়ি করণদিঘির রসাখোয়া ২ গ্রাম পঞ্চায়েতের ভোপলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে করণদিঘি লাগোয়া বিহারের সুরজবাড়ী এলাকায় শ্বশুর বাড়িতে মৃত এক আত্মীয়ের অন্তেষ্টিক্রিয়ায় উদ্দ্যেশ্যে মোটর বাইক চালিয়ে যাচ্ছিলেন সাকির আলি ও তাঁর ছেলে। সে সময় বালিয়া মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ডান দিকে বিহারের দিকে বাইকের মুখ ঘোরাতেই পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দু’জনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলে সামিমের। এবং গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাবার পথে মৃত্যু হয় বাইকচালক সাকির আলির।

বাবা ও ছেলের এহেন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এলাকায়। স্থানীয়েদের দাবি, জাতীয় সড়কের ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ফলে পুলিশি নজরদারী ও ট্র‍্যাফিক পুলিশ নিয়োগের দাবী করেছেন তারা। পুলিশ দুটি মৃতদেহই ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে পাঠিয়েছে। পাশাপাশি পিকআপ ভ্যানটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের