করণদিঘিতে পথ দুর্ঘটনায় মৃত বিহারের যুবক

করনদিঘি থানার টুঙ্গিদিঘি-বলরামপুর রাজ্য সড়কে বাইক দূর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের বাড়ি বিহারে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে

Share:

নিজস্ব প্রতিনিধি: করনদিঘি থানার টুঙ্গিদিঘি-বলরামপুর রাজ্য সড়কে বাইক দূর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের বাড়ি বিহারে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিহারের বলরামপুর থানা এলাকার পাভিলাইয়া গ্রামের যুবক রোহিত কুমার নুনিয়া (২৪) পুর্ণিয়া থেকে স্ত্রীকে ডাক্তার দেখাতে উত্তর দিনাজপুরের করণদিঘিতে এসেছিলেন। রবিবার রাতে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে টুঙ্গিদিঘিতে অটো স্টান্ডে স্ত্রীকে নিয়ে অপেক্ষা করছিলেন। সেই সময় আচমকাই একটি দ্রুতগামী বাইক তাঁকে ধাক্কা মারলে গুরুতর আহত হয় রোহিত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার ট্রাফিক পুলিশ। তাঁরাই আহত যুবককে করণদিঘি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক রোহিতকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাস্পাতালে পাঠায়। তবে বাইকটি উদ্ধার হলেও ওই বাইক আরোহী এখনও অধরা। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খবর পাঠানো হয়েছে বিহারে ওই যুবকের পরিবারের কাছে।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের