ফের দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস, জখম ১৮

আবারও জাতীয় সড়কে দুর্ঘটনায় পড়ল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস। সূত্রের খবর, গুজরাত থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: আবারও জাতীয় সড়কে দুর্ঘটনায় পড়ল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস। সূত্রের খবর, গুজরাত থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাসটি মালদায় ফিরছিল। বৃহস্পতিবার গভীর রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তেঁতুলতলায় জাতীয় সড়কের একটি নির্মীয়মান টোল প্লাজায় ধাক্কা মারে বাসটি। তাতে ১৮ জন পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। এরমধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করয়েছে পুলিশ।

কয়েকদিন আগেই রায়গঞ্জের রূপাহারে একটি পরিযায়ী শ্রমিক বোঝাই বাস দুর্ঘটনায় পড়েছিল। আবারও একই ধরনের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে। এরজন্য জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে দীর্ঘসূত্রিতাকেই দায়ী করছেন রায়গঞ্জ পুরসভার উপ পুরপ্রধান অরিন্দম সরকার। তাঁর কথায়, কয়েক দিন আগের দুর্ঘটনায় ঝাড়খণ্ডের ৬ শ্রমিকের মৃত্যু হয়েছিল। তার থেকেও শিক্ষা নেয়নি জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দ্রুত কাজ শেষ করার দাবিও তুলেছেন তিনি।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?