লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের জের টাকি রোড অবরোধ এলাকাবাসীর

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনে একাধিক এলাকায় ইদানিংকালে লাগাতার লোডশেডিং – এ জেরবার স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। বেশি অসুস্থ হয়ে পড়ছেন বাড়ির বয়স্করা। তার ওপরে ভাদ্র মাসে যেভাবে তাপমাত্রা বেড়েছে তাতে বাড়ির বয়স্ক থেকে শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন।বসিরহাট থানার(Bashirhat P.S.) সাকচুড়ার টাকি রোডে(Taki Road) রাস্তায় বেঞ্চ পেতে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন গ্রাহকরা।

তাদের দাবি ইদানিং কালে লাগাতার দিন ও রাত্রে প্রায় ৬,ঘন্টা লোডশেডিং চলছে। এর জন্যই সমস্যায় পড়েছে বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা এবং বয়স্ক মানুষ। প্রতিদিন প্রায় দিনরাত্তিরে ছয় ঘন্টা বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে । যার ফলে সমস্যায় পড়েছে সাধারণ নাগরিক পাশাপাশি স্কুলের ছেলেমেয়েরা। পড়াশুনা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি কেরোসিন- এর দাম অগ্নিমূল্য। অন্যদিকে বাড়ির বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন।

পাশাপাশি প্রচন্ড গরমে আগের তুলনায় মানুষ এসি(AC) ব্যবহার অনেকটাই বেড়ে গেছে। যারফলে বিদ্যুতের ঘাটতি হচ্ছে । তাই লাগাতার লোডশেডিং এর প্রতিবাদে বাধ্য হয়ে সাধারণ মানুষ এবার পথে নামে। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর সেখানে পুলিশ আসে এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!