পানীয় জল সঙ্কটে সড়ক অবরোধ, নেতা-পুলিশকে ঘিরে বিক্ষোভ, উত্তাল দুর্গাপুর

দুর্গাপুরে জল সঙ্কটকে ঘিরে ধুন্ধুমার। শুক্রবার (২০ মার্চ) সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুরে জল সঙ্কটকে ঘিরে ধুন্ধুমার। শুক্রবার (২০ মার্চ) সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। শহরের সাগরভাঙা মোড়ের মাঝে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। যার ফলে গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে কিছুক্ষনের জন্যে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের সমস্যা হচ্ছে। পাশাপাশি একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়। জল নামতে চায়না। প্রশাসন কে একাধিকবার জানিয়েও কোনও কাজ হয়নি। তাই এদিন সকালে তাঁরা বিক্ষোভ শুরু করেছেন। ‘জল নেই কেন?’ এই প্রশ্ন তুলে সাগরভাঙা পাম্পিং স্টেশনে জড়ো হয়েছেন।

সূত্রের খবর, প্রথমে পাম্পিং স্টেশনে কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয়রা এবং পরে রাস্তায় নেমে অবরোধ করেন। এলাকাবাসীদের অভিযোগ, শুধু একদিন দুদিন নয়, বছরের পর বছর ধরে পানীয় জল সমস্যায় ভুগছেন তাঁরা। দিনে পর্যাপ্ত জল পান না। তাই এখন জলের সঠিক ব্যবস্থার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের জল চাই। কোনও কারণে তাঁদেরকে দুদিন বলা হয়েছিল জল থাকবে না, কিন্তু এই সমস্যা অনেকদিন ধরে হচ্ছে। এদিকে অন্যান্য জায়গায় জল সরবরাহ করা হচ্ছে। এদিন ক্ষুব্ধ স্থানীয়দের রাজ্য সড়ক অবরোধের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ প্রশাসন। তবে অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে ধরে আন্দোলনকারীরা। তবে উত্তেজনা আরও বেড়ে যায়, যখন এক স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে উপস্থিত হন। বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন।

আন্দোলনকারীদের স্পষ্ট কথা, যতক্ষণ না জলের সমস্যা মিটছে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। এই ঘটনায় এখন রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছেন, ‘ভোটের আগে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এক শ্রেণীর আধিকারিক চক্রান্ত করছে।’ অন্য দিকে, বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল তৃণমূল কে বিরুদ্ধে কটাক্ষ করে জানিয়েছেন, ‘মানুষের মৌলিক চাহিদা মেটাতে ব্যর্থ রাজ্য সরকার। জল সমস্যাই তার প্রমাণ।’ তবে ঘটনাকে কেন্দ্র করে এখনও থমথমে পরিস্থিতি এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলেও, আন্দোলনকারীরা আপাতত অবস্থান থেকে সরতে নারাজ।

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস