মাথায় বন্দুক ঠেকিয়ে পেট্রল পাম্পে লক্ষাধিক টাকার লুঠ!

দুঃসাহসিক ডাকাতির স্মৃতি ফিরল হাওড়া গ্রামীণে। পেট্রল পাম্পে লক্ষাধিক টাকার ডাকাতিকে কেন্দ্র করে আতঙ্ক উলুবেড়িয়াতে

Share:

নিজস্ব প্রতিনিধি: দুঃসাহসিক ডাকাতির স্মৃতি ফিরল হাওড়া গ্রামীণে। পেট্রল পাম্পে লক্ষাধিক টাকার ডাকাতিকে কেন্দ্র করে আতঙ্ক উলুবেড়িয়াতে। আগে দিনে দুপুরেই ডাকাতির ঘটনা ঘটত উলুবেড়িয়া গ্রামীণ এলাকায়। মাঝে সেই ঘটনা বন্ধ থাকায় চিন্তামুক্ত ছিলেন এলাকার মানুষ। কিন্তু ফের সেই ঘটনার পুনরাবৃত্তিতে আতঙ্কে এলাকাবাসীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেট্রল পাম্পে‌ কর্তব্যরত কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষাধিক টাকার ডাকাতি করে চম্পট দেয়। ঘটনাটি ঘটেছে, উলুবেড়িয়ার রাজাপুর থানা এলাকার রঘুদেবপুরের ১৬ নং জাতীয় সড়কের একটি পেট্রল পাম্পে।

শুক্রবার গভীর রাতে ওই পেট্রল পাম্পে আগ্নেয়াস্ত্র নিয়ে ধাওয়া দেন ৪ জন দুষ্কৃতী। ওই পেট্রল পাম্পে থাকা এক কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে ১ লক্ষ ৯০ হাজার টাকা লুঠ করে পালায় বলে ডাকাতেরা। তাদের পিছু ধাওয়া করতে গেলে শূন্যে গুলি ছোড়ে। তাই বাধ্য হয়েই পিছিয়ে আসেন প্রত্যেকে। ১৬ নং জাতীয় সড়কের ধারেই রয়েছে ওই পেট্রল পাম্পটি। সেই পেট্রল পাম্পের সামনেই আচমকাই অস্ত্র নিয়ে হানা দেয় ৪ দুষ্কৃতী। অস্ত্র উঁচিয়ে ভয় দেখাতে থাকেন পেট্রল পাম্পের কর্মীদের। পুরো ঘটনাটি পাম্পের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে বলে জানা গিয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখে অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে রাজাপুর থানার পুলিশ।

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা