বিয়ে বাড়িতে গিয়ে খুন বিজেপি নেতা, ৩ দিন পর খুনের অভিযোগ দায়ের ছেলের

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ায় বিয়ে বাড়িতে গিয়ে নৃশংসভাবে খুন হন বিজেপি নেতা। ঘটনার তিনদিন পর থানায় অভিযোগ দায়ের করলেন নিহতের পুত্র। নিহত বিজেপি নেতার নাম হাবুলাল গোপ(Habulal Gop)। জয়পুর বিধানসভার বেলডি গ্রামের বাসিন্দা।  মফস্‌সল থানার একটি বিয়ে বাড়িতে অতিথি হিসেবে গিয়ে রহস্যজনকভাবে খুন হন। গত শনিবার (৯ মে) বিজেপি সরকারের ব্রিগেডে যখন শপথ গ্রহণ অনুষ্ঠান চলছিল সেই সময় পুরুলিয়ায় ওই বিজেপি নেতার দেহ উদ্ধার হয়। আর সেই মৃত উদ্ধারের তিনদিন পর থানায় মামলা দায়ের করলেন তার পুত্র। নিহত বিজেপি নেতার বয়স ছিল ৪৫ বছর। পুলিশ সূত্রে খবর গত শনিবার সকালে পুরুলিয়ার মফস্ সল থানা(Mafassal P.S.) এলাকায় কানালি গ্রামে রক্তাক্ত অবস্থায় ওই বিজেপির নেতার মৃতদেহ উদ্ধার হয়।

এরপর রক্তাক্ত বিজেপি নেতার দেহকে পুরুলিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসকরা জানিয়ে দেয় অনেক আগেই ওই বিজেপি নেতার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন খুনের অভিযোগ করেন। মঙ্গলবার নিহতের পুত্র পুরুলিয়ায় মফস্ সল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ বাবাকে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বিয়ে বাড়িতে নিমন্ত্রিত অতিথি হয়ে এসে ওই বিজেপি নেতা হাবুলাল রহস্যজনকভাবে মারা যান। জয়পুরের বিজেপি বিধায়ক(BJP MLA) বিশ্বজিৎ মাহাতো  অবশ্য শনিবার অভিযোগ করেন তাদের দলের নেতাকে খুন করা হয়েছে। তিনি বলেছিলেন, ‘পুলিশ ঘটনা তদন্ত করছে। আমরা খুনের সন্দেহ করছি। ওই বিজেপি নেতা হাবুলালের মৃত্যুর পর তাঁর বাড়িতে গিয়েছিলেন জেলার বিজেপি নেতৃত্ব।’

মঙ্গলবার বিকেলে নিহতর ছেলের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।। পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার(Add.S.P.) জর্জ অ্যালেন জন জানিয়েছেন, “অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।”এদিকে পুলিশ সূত্রে খবর, যে বিয়ে বাড়িতে গিয়ে ওই বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে সেই বাড়ির লোকজনদের জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর