যেখানে বাঘের ভয়! কোথায় ঘাপটি মেরে রয়েছে দক্ষিণরায় কেউ জানে না, আতঙ্কে দিশেহারা পাথরপ্রতিমা

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। পাথরপ্রতিমার এখন এমন অবস্থা। এখানে শুধু সন্ধ্যা নয়, দিনের বেলাতেও মানুষ ভয় পাচ্ছেন ঘরের বাইরে বেরোতে। কারণ ভয় দক্ষিণরায়ের। শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগরে এখন বাঘের আতঙ্কে ঘুম উড়েছে গোটা গ্রামের। অন্ধকার নামলেই বাড়ি থেকে বেরোচ্ছেন না কোনও গ্রামবাসী। এলাকার বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে।

এদিকে বনদফতরের কর্মীরা বাঘটিকে ধরার জন্য রাতে দুটি খাঁচা পেতেছিল। কিন্তু খাঁচা পাতাই সার। বাঘ এসে ধরা দেয়নি। বুধবার সকাল পর্যন্ত বনদফতরের কর্মীদের রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে সেই রয়েল বেঙ্গল টাইগার। বাধ্য হয়ে আরও দুটি নতুন খাঁচা পাতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানোর পরিকল্পনা করা হয়েছে। 

আগে বাঘশিকারীরা যে কোনও পশুকে টোপ হিসাবে ব্যবহার করত। এখানেও একটি ছাগলকে টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে। সেই সঙ্গে বাঘকে খুঁজে বের করতে প্রযুক্তির সাহায্য নিতে হচ্ছে। ড্রোন ক্যামেরা আনা হচ্ছে দক্ষিণরায়ের সন্ধানে। বুধবার ভোর থেকেই বনদফতর বাঘটিকে খোঁজার জন্য দফায় দফায় অভিযান চালাচ্ছে। বাঘ ধরা না পড়ায় আতঙ্কে রয়েছে গ্রামবাসী। কখন যে কার ঘাড়ে থাবা পড়তে পারে তা নিয়ে আতঙ্কে গ্রামবাসীরা।

গ্রামের জঙ্গল সংলগ্ন পথজুড়ে একের পর এক বড় বড় তাজা পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছে। বোঝাই যাচ্ছে বাঘ আশপাশের মধ্যেই রয়েছে এবং নিজ বিচরণ বজায় রেখেছে পুরোদমে। তাতেই ছড়িয়েছে আতঙ্ক। পায়ে পড়ি বাঘমামা বলে কেঁদে কেটে দরজা জানলা বন্ধ করেছেন গ্রামবাসীরা। টুঁ শব্দটি নেই। অপেক্ষা একটাই, হালুম বলে ডেকে উঠুক দক্ষিণরায় আর বনদফতরের পাতা খাঁচায় স্থান  হোক তার।   

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের