মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহের মোথাবাড়িতে কাণ্ডের তদন্তে এবার তলব করা হল সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে। আগামী ২৪ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। SIR-এর কাজ চলাকালীন বিচারকদের আটকে রাখা, তাঁদের হেনস্তা এবং পরে গাড়িতে হামলার অভিযোগের তদন্ত করছে এনআইএ। সেই মামলাতেই এবার সাবিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

ছাব্বিশের নির্বাচনের ঠিক আগে এপ্রিল মাসে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা বা SIR-এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকেরা কালিয়াচক-২ ব্লক অফিসে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা তাঁদের ভিতরে আটকে রাখা হয়েছিল। পরে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। একইসঙ্গে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। আদালতের নির্দেশের পর এই ঘটনার তদন্তভার নেয় তদন্তকারী সংস্থা। সংস্থাটি মোট ১২ টি মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্ত এগোতে থাকায় একাধিক গ্রেফতারও হয়েছে। NIA-র তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, মে মাসে দু’টি মামলায় আরও ১৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তকারীরা CCTV ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার কথা জানিয়েছিলেন।

আরও পড়ুন: কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

এরপর জুন মাসে আরও চারটি মামলায় মোট ৩১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় NIA। পরে আরও দুটি মামলায় ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। একটিতে ২২ জন এবং অন্যটিতে এক জন। ওই দুই চার্জশিটে খুনের চেষ্টা, সরকারি কর্মীর উপর হামলা, কর্তব্য পালনে বাধা, বেআইনি ভাবে আটকে রাখা-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। এই মামলায় সাবিনার স্বামী মেহবুব আলমের নামও তদন্তের সময় সামনে এসেছিল বলে অভিযোগ। তাঁকেও তদন্তকারী সংস্থার তরফে তলব করা হয়েছিল এবং অগস্টে হাজিরা দেওয়ার কথা জানা যায়। এবার একই ঘটনায় সাবিনা ইয়াসমিনকে নোটিস পাঠানো হল।

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর