ব্যান্ডেল স্টেশন হঠাৎ এক গর্ভবতী মহিলার আর্তনাদ, তাকে ঘিরে ধরলেন আরপিএফ জওয়ানরা, তারপর…..

Share:

নিজস্ব প্রতিনিধি ,ব্যান্ডেল: হুগলি জেলার ব্যান্ডেল রেল স্টেশনে হঠাৎ বাচ্চার কান্নার শব্দ। চারদিকে হাত তালি। কি হয়েছে ভিড়ের মাঝে মাথা গলিয়ে চক্ষু চড়ক গাছ কারণ অনুসন্ধানকারীদের। এক গর্ভবতী মহিলাকে নিরাপদে তাঁর শিশু প্রসব করার ব্যবস্থা করে দিলেন পূর্ব রেলের চিকিৎসা বিভাগের চিকিৎসকরা। সহযোগিতার হাত বাড়িয়ে দেন আরপিএফ জওয়ানরা। জানা গেছে, ব্যান্ডেল স্বাস্থ্য ইউনিট স্টেশন কর্তৃপক্ষের কাছে প্লাটফর্মের তীব্র প্রসব যন্ত্রণায় কতর এক গর্ভবতী মহিলার প্রসঙ্গে জরুরী ফোন আসে। সেই ফোন পাওয়া মাত্র চিকিৎসক ডক্টর অয়ন চট্টোপাধ্যায়(Dr. Ayan Chattapadhay) প্যারা মেডিকেল কর্মীদের নিয়ে প্লাটফর্মে ছুটে যান। তো সব যন্ত্রণায় সুমিত্রা দেবী তখন কাতরাচ্ছেন। ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেন ধরার জন্য ওই গর্ভবতী মহিলা যখন অপেক্ষা করছিলেন হঠাৎ তখন তার প্রসব যন্ত্রণা ওঠে। প্ল্যাটফর্মের মধ্যেই শুয়ে পড়েন তিনি।

তাঁর কাছে ছুটে আসেন স্টেশনে কর্তব্যরত আরপিএফ(RPF) জওয়ান এবং জিআরপি(GRP) কর্মীরা। এরপর মহিলা আরপিএফ কর্মী এবং খবর পেয়ে ছুটে আসা চিকিৎসকরা ওই মহিলাকে ঘিরে দাঁড়িয়ে পড়েন ।চারদিক কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়। প্লাটফর্মে সেটের নিচে কাপড়ের ঘেরা টোপে সুমিত্রা দেবী(Sumitra Devi) ফুটফুটে একটি কন্যা সন্তানের(Female Baby) জন্ম দেন। জিআরপির অফিসারদের তৎপরতায় অ্যাম্বুলেন্সে করে তাকে সদ্যজাতের জন্ম দেওয়ার পর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনাটি ঘটার সময় প্ল্যাটফর্মে ট্রেন ধরতে আসা হোক যাত্রীদের নজর কাড়া ভিড় জমে যায়। অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্লাটফর্মে গর্ভবতীর সদ্যোজাত শিশু কন্যার জন্ম দিয়ে হাততালি কুড়িয়ে নেন চিকিৎসক থেকে শুরু করে জিআরপি আরপিএফ জওয়ানরা।

পুলিশ নিয়ে মানুষের অনেক অভিযোগ রয়েছে। কিন্তু হঠাৎ হঠাৎ এই সমাজে পুলিশকর্মীরা মানবিক মুখ হয়ে ওঠেন। তখন গর্ব অনুভব করেন রেল যাত্রী থেকে আম পাবলিক সকলেই। অনেকেই মজার ছলে বলতে শুরু করেন ওই শিশু কন্যার নাম রাখা হোক রেল অথবা ব্যান্ডেল স্টেশনের অনুকরণে। শেষ পাওয়া খবরে জানা গেছে, মা ও শিশু কন্যা উভয়ই সুস্থ আছেন। হাসপাতলে তাদের পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। অনেককেই এই ঘটনার পর ব্যান্ডেল প্ল্যাটফর্মে ট্রেনে ওঠার সময় বলতে শোনা গিয়েছে, ‘জন্ম হোক যথার্থতা, কর্ম হোক ভালো’।

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন