দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে রিয়েল লাইফ ‘মিসেস চ্যাটার্জি’ সাগরিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, বিরাটি : পর্দার মিসেস চ্যাটার্জিকে মনে আছে?  সন্তানের জন্য প্রশাসনের বিরুদ্ধে মায়ের লড়াই সকলের মন কেড়ে নিয়েছিল। আসল মিসেস চ্যাটার্জির চরিত্রে পর্দায় অভিনয় করেছিলেন অভিনেত্রী রানী মুখোপাধ্যায়। পর্দায় দেখা লড়াইয়ের থেকে অনেক বেশি লড়াই ছিল সাগরিকা চট্টোপাধ্যায়ের। নরওয়ে প্রশাসনের বিরুদ্ধে সন্তানের জন্য দীর্ঘ লড়াই করেছেন তিনি। অবশেষে জয়ও পেয়েছেন। এবার তিনিই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছে। দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাস্তবের ‘মিসেস চ্যাটার্জী’ সাগরিকা।

নরওয়ে প্রশাসনের সঙ্গে তাঁর লড়াই কারও অজানা নয়। ২০১২ সালে লড়াই শুরু করেছিলেন। প্রথম স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। আলাদ থাকছিলেন তাঁরা । সেই সময় প্রথম স্বামী অনুরূপ ভট্টাচার্য দাবি করেন, অন্য সম্পর্কে জড়িয়েছেন সাগরিকা। সেই বিষয়ে গুরুত্ব না দিয়ে লড়াই চালিয়ে গিয়েছেন। আইনি পথে বিচ্ছেদ হয়েছে তাঁদের। সন্তানদের জন্য লড়াই করে নরওয়ে প্রশাসনের বিরুদ্ধে জয় পেয়েছেন। জীবন যুদ্ধে জিতে এবার ২ সন্তানকে নিয়েই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন তিনি। কলকাতার বিরাটিতে বসেছিল বিয়ের আসর। তাঁর স্বামী প্রশান্ত। লেহেঙ্গায় সেজেছিলেন সাগরিকা। এই বিয়েতে সাক্ষী হিসেবে সইও করেন বৃন্দা কারাট। বিয়ের সাক্ষী ছিল সাগরিকার দুই সন্তানও।

রানি মুখোপাধ্যায় অভিনীত মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিটি সকলের চোখে জল এনে দিয়েছিল। সন্তানদের জন্য লড়াইটা সহজ ছিল না। তাও হাল ছাড়েননি তিনি। লড়াই চালিয়েছেন। জিতে গিয়েছেন মাতৃত্বের লড়াইয়ে। সন্তানদের নিজের কাছে ফিরে পেয়ে এরপর শুরু হয় সাগরিকার আর্থিক লড়াই।সবকিছু মিটিয়ে এখন নতুন সংসার সাগরিকার।

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?