দাগিদের তালিকায় পার্থ ঘনিষ্ট সাহিনা, সকাল থেকেই খোঁজ নেই নেত্রীর, বাড়িতে তালা

Share:

নিজস্ব প্রতিনিধি, খানাকুল : সুপ্রিম নির্দেশ মেনে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকায় নাম রয়েছে ১৮০৬ জনের। আদালতের বেদে দেওয়ার সময় তোমার মধ্যেই ২০১৬ সালের নিউ প্যানেলে থাকা অধক্ষ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা প্রকাশের পরেই দেখা গিয়েছে দাগিদের তালিকায় রয়েছেন একাধিক তৃণমূল নেতা ও একাধিক ঘনিষ্ঠ। সেই তালিকায় যেমন নাম রয়েছে রাজপুর সোনারপুরের তিনবারের কাউন্সিলর কুহেলি ঘোষের, তেমনই নাম রয়েছে হুগলির খানাকুলের তৃণমূল নেত্রী শাহিনা সুলতানার।

জানা গিয়েছে, অযোগ্যদের তালিকা বের হবার পরেই সাহিনা সুলতানার খোঁজ নেই। তার বাড়িতে গিয়েও তার দেখা মেলেনি। বাইরে থেকে বাড়িতে ঝুলছে তালা। একাধিকবার কড়া নাড়লেও কোনও সাড়াশব্দ মেলেনি। স্থানীয়রা সাহিনা সুলতানের সম্পর্কে কিছুই জানাতে পারেননি। তারা জানিয়েছেন, সাহিনাকে শনিবার এলাকায় দেখেছিলেন। কিন্তু আচমকাই কর্পূরের মত যেন উবে গিয়েছেন তিনি। দাগিদের তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই কোথায় গেলেন তিনি? একাধিক প্রশ্ন উঠছে। জানা গিয়েছে হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ থাকাকালীন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার যোগাযোগ ছিল বিস্তার। কিন্তু সেই বিষয় নিয়ে খুব বেশি কথা বলতে চায়নি স্থানীয়রা।

উল্লেখ্য, তৃণমূলের দাপুটে নেত্রী তথা বর্তমান ভোগলী জেলা পরিষদের সদস্য হিসেবে পরিচিতি রয়েছে সাহিনার। একসময় তার সঙ্গে তৎকালীন শিক্ষা মন্ত্রীর যোগাযোগ ছিল। ২০১৩ থেকে ১৮ সাল পর্যন্ত হুগলি জেলার পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন। পাশাপাশি ২০১৮-২৩ সাল পর্যন্ত হুগলি জেলা পরিষদের সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব সামলেছেন। খানাকুল ১ নম্বর ব্লকের দাপটে তৃণমূল নেতা তথা খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৎকালীন সহ-সভাপতি নৈমুল হকের বোন তিনি। অযোগ্যদের তালিকায় নাম রয়েছে তাঁরও।

শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশের পর একাধিক তৃণমূল নেতা ও ঘনিষ্ঠদের নাম রয়েছে সেই তালিকায়।। তার মধ্যে রয়েছেন সাহিনা। এরপর থেকেই তিনি যে কোথায় গিয়েছেন তা কেউই বলতে পারছে না। ফোনেও যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

কলকাতা হাই কোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে 

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড