চরম উৎকণ্ঠা কাটিয়ে ইজরায়েল থেকে দেশে ফিরলেন শালবনির অনিরুদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, শালবনি: ইজরায়েল থেকে জর্ডন হয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রথম বিমান দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছল মঙ্গলবার (২৪ জুন)। ওই বিমানে ১৬৫ জন ভারতীয় পড়ুয়া ফিরে আসেন দেশে। এরপর মিশরের সারমেল শেখ বিমানবন্দর থেকে ৫০ জন পড়ুয়াকে ফিরিয়ে আনে দ্বিতীয় বিমান। সেই বিমানে দেশে ফেরেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের(Salbani Block) ভাউদি গ্রামের অনিরুদ্ধ বেরা। অনিরুদ্ধর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক। দেশে ফিরে আসার পর তিনি ভারত সরকার আর ইজরায়েল সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। নিরাপদে ছেলে বাড়ি ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শিক্ষক অসীম বেরা ও তার পরিবারের সদস্যরা। 

গতকাল সোমবার গভীর রাতে মিশরের শার্ম এল শেখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ কার্গ বিমানের করে দিল্লির(Delhi) উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অনিরুদ্ধরা। মঙ্গলবার দিল্লিতে নেমে অনিরুদ্ধ তার বাবার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে দেশে ফেরার সংবাদ জানান। প্রসঙ্গত, শালবনির প্রত্যন্তর ভাউদি গ্রামের অনিরুদ্ধ ২০২২ সালে নভেম্বর মাস থেকে ইজরায়েলের (Israil) বিখ্যাত তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার বায়ো ফিজিক্স নিয়ে গবেষণা করছেন। শহরের একটি আবাসনে থাকেন। যেভাবে ইরান ইজরায়েলে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় তাতে চিন্তিত হয়ে পড়েন অনিরুদ্ধরা। বিগত কয়েকটা দিন তাদের যথেষ্ট আতঙ্কের মধ্যে কেটেছে। সাইরেন বাজলেই তাদের প্রাণ রক্ষা করতে বাঙ্কারের মধ্যে ঢুকে পড়তে হত।

সেন্ট্রাল তেল আভিভ শহরের আশেপাশে হামলা চলে ক্রমাগত। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে বৃহস্পতিবার ১৯ জুন অপারেশন সিন্ধুতে দেশে ফেরার জন্য পড়ুয়াদের নাম নথিভুক্ত করার আহ্বান জানায় ভারতীয় দূতাবাস। এরপরেই অনিরুদ্ধরা নাম নথিভুক্ত করেন। শেষমেষ তারা মঙ্গলবার দেশে ফিরে আসেন। মঙ্গলবার দুপুরে মেদিনীপুরের অনিরুদ্ধ সহ ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের ৫০ জন পড়ুয়া দিল্লি বিমানবন্দরে বায়ু সেনার বিশেষ বিমানে দেশে ফেরেন । 

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন