সালকিয়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামিতার সম্পর্ক নিয়ে ছবি তুলে ব্ল্যাকমেল

Share:

নিজস্ব প্রতিনিধি,সালকিয়া: সমকামিতার সম্পর্ক নিয়ে ছবি তুলে ব্ল্যাকমেল। তার জেরে খুন সালকিয়ার ফ্ল্যাটের মালিক। উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃতকে সোমবার হাওড়া আদালতে পেশ করা হয়।গত বৃহস্পতিবার রাত দশটা নাগাদ সালকিয়ার অরবিন্দ রোডের(Arabinda Road) একটি আবাসনের ফ্ল্যাটে খুন হন অসীম দে (৬৪) নামে এক বৃদ্ধ। তারপরের দিন পরিবারের লোকেরা গোলাবাড়ি থানায়(Golabari P.S.) খবর দিলে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ পাশের ফ্ল্যাট থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। তাতে দেখা যায় বৃহস্পতিবার রাত সোয়া আটটা নাগাদ এক আগন্তুক ব্যাগ হাতে ওই ফ্ল্যাটে ঢুকছে। রাত দশটা কুড়ি নাগাদ সে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়।

যাবার সময় সে অসীমবাবুর দুটি সোনার আংটি এবং মোবাইল ফোন নিয়ে যায়। ওই বৃদ্ধের বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা শুরু করে।তদন্তে নেমে পুলিশ জানতে পারে মাস চারেক আগে ফেসবুকের মাধ্যমে অসীম বাবুর সঙ্গে পরিচয় হয় ধৃত প্রসেনজিৎ চৌধুরীর(৩১)(Prasenjit Chowdhury)। পেশায় কাপড় বিক্রেতা প্রসেনজিৎ মঙ্গলাহাট(Manglahat), গোবরডাঙ্গা হাট সহ বিভিন্ন হাটে কাপড় বিক্রি করত। মাস চারেক আগে দুজনের মধ্যে আলাপের পর মাসখানেক আগে তারা দুজনেই সালকিয়ার বাঁধাঘাটে সাক্ষাৎ করে।এরপর দুজনের মধ্যে ভিডিও কলে কথাবার্তা চলতে থাকে। এই ভিডিও কল চলাকালীন অসীম দে বেশ কিছু ছবি তুলে রাখেন। পুলিশ তদন্তে উঠে আসে ওই গোপন ছবি সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হবে এই ভয় দেখিয়ে তাকে নিজের ফ্ল্যাটে ডাকে অসীম। গত বৃহস্পতিবার একইভাবে প্রসেনজিৎকে সালকিয়ার ফ্ল্যাটে ডেকেছিল সে। প্রসেনজিৎ ফ্লাটে ঢোকার আগে মদ, কচুরি এবং তরকারি কিনে ঢোকে। এরপর দুজনে মদ্যপান করে। খাবার খায়। দুজনের মধ্যে শারীরিক সম্পর্কের পর গোপন ছবি নিয়ে বচসা শুরু হয়ে যায়।

তারপর রাগের মাথায় প্রসেনজিৎ অসীমের মাথা দেওয়ালে ঠুকে দেয়। মাথার মধ্যে অভ্যন্তরীণ রক্তক্ষরণের জন্য ঘটনাস্থলেই মারা যান অসীম। ফ্ল্যাট ছাড়ার আগে প্রসেনজিৎ অসীমের হাতের দুটি সোনার আংটি এবং মোবাইল ফোনটি নিয়ে চম্পট দেয়। পরে পুলিশ মোবাইল ফোনের সূত্র এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আততায়ী প্রসেনজিতের খোঁজ পায়। এম তাকে গোবরডাঙ্গার বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে খুনের মামলা শুরু করেছে পুলিশ। সোমবার ধৃতকে হাওড়া আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন জানাই পুলিশ। রবিবার ঘটনাস্থল থেকে ফরেনসিক টিম খাবারের টুকরো, আধপোড়া সিগারেট এবং মদের বোতল উদ্ধার করে। ধরা পড়ার পর প্রসেনজিৎ তার সমস্ত অপরাধ কবুল করেছে। পুলিশ জানায় তার একাধিক পুরুষ সঙ্গী ছিল। এমনকি অসীমের চুরি করা সোনার আংটি তার এক বন্ধুকে উপহার দেয়। এমনটাই জেরায় কবুল করে সে।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ