সল্টলেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সামনে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির গেটের সামনে রাস্তায় বসে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। পড়ুয়াদের দাবি, প্রত্যেকের পরীক্ষা অনলাইনের মাধ্যমে নিতে হবে। BLIS, PG, JMC, BDP, MLIS, MSW, MCom, MSC এর বিভিন্ন বিভাগের পড়ুয়ারা অনলাইনে পরীক্ষা দিতে চাইছে। যদিও ইউনিভার্সিটির তরফ থেকে কোন উত্তর দেওয়া হচ্ছে না। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু পরীক্ষা।

সোমবার সকাল থেকে ভিসির  (VC)সাথে কথা বলার জন্য ইউনিভার্সিটির বাইরে ধর্নায় বসেছেন পড়ুয়ারা। তাদের অভিযোগ গত ৯দিন ধরে তারা শান্তিপূর্ন বিক্ষোভ দেখাচ্ছে। এদিন ভিসি ভিতরে থাকলেও পড়ুয়াদের বলা হচ্ছে তিনি ক্যাম্পাসে নেই।কথা বলতে দেওয়া হচ্ছে না।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিধাননগর পুলিশ বাহিনী। পরে ৪-৫ জন পড়ুয়াকে ভিসির সঙ্গে আলোচনা করতে প্রস্তাব পাঠানো হয়।

পড়ুয়াদের দাবি সকলের সাথেই কথা বলতে হবে, তারা ভিতরে প্রবেশ করে ক্যাম্পাস অশান্ত করতে চায় না। ভিসি বাইরে এসে অনলাইনের পরিক্ষার আশ্বাস দিলে, আলোচনা করলে এই আন্দোলন উঠবে।
ছাত্র-ছাত্রীদের দাবিগুলি হল——
অনলাইন পরীক্ষার দাবি,তারা যে ডেপুটেশন জমা দিয়েছে তার রিসিপ কপিও এখনও পায়নি পড়ুয়ারা, তা দেওয়ার দাবি তুলেছেন তারা।
স্টাডি মেটেরিয়াল দেরি করে পেয়েছে তারা। ফলে অনলাইনে (OnLine) সমস্যা।
আর্থিক দিক থেকে সমস্যায় রয়েছেন তারা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ মোতায়েন রয়েছে।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন