আশা কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে সল্টলেকে তুমুল উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে বুধবার তুমুল উত্তেজনা। পুলিশের সাথে তর্ক বিতর্ক।রাস্তায় বসে বিক্ষোভ। ব্যাপক ধাক্কাধাক্কি এবং অবশেষে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ।দিনভর উত্তেজনরা রইল সল্টলেকে(Saltlake)।

আজ সল্টলেকের স্বাস্থ্য ভবনে(Sasthaya Bhavan) পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফ থেকে একগুচ্ছে দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়।সেই মতো সকল আশা কর্মীরা স্বাস্থ্য ভবনের কাছে জমায়েত হয়। সেখান থেকে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যাওয়ার কথা। তার আগেই পুলিশ তাদেরকে আটকে করে। সেই নিয়ে উত্তেজনা তৈরি হয়।

আশা কর্মী ইউনিয়নের দাবি,আশা কর্মীদের সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি দিয়ে স্থায়ী বেতন বা ভাতা বৃদ্ধি করতে হবে। ফরমেটের এর টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বকেয়া সমস্ত প্রাপ্য, করোনা ভাতা ১৫০০০ টাকা বুঝিয়ে দিতে হবে। করোনা (Corona)আক্রান্তদের বিমার ঘোষিত এক লক্ষ টাকা এবং মোবাইল সহ ১২ দফা দাবিতে আজ স্বাস্থ্য ভবনে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নেরএই স্বাস্থ্য ভবন অভিযান ছিলো। পুলিশের বাধায় বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর আশা কর্মীরা ওই এলাকা ছেড়ে যেতে বাধ্য হন । এদিন এই বিক্ষোভের দরুণ ওই এলাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। চরম দুর্ভোগের সম্মুখীন হন সাধারণ মানুষজন।এর আগেও একাধিকবার বিভিন্ন দাবি নিয়ে আশা কর্মীরা বিধাননগরে বিক্ষোভ দেখান। বর্তমানে সল্টলেকে স্বাস্থ্য ভবন এবং তার পার্শ্ববর্তী শিক্ষা দফতরের বিভিন্ন কার্যালয়ের সামনে যে কোন বিক্ষোভকে শক্ত হাতে মোকাবেলা করছেন বিধান নগর কমিশনারেট। বর্তমানে সল্টলেকে চলছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা(Kolkata Book Fair)। তাই কোন বিক্ষোভ সংঘটিত হওয়ার আগেই পুলিশ সেখানে হস্তক্ষেপ করছে এবং অতি দ্রুত বিক্ষোভকারীদের হটিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি, জনজীবনে যাতে কোন প্রভাব না পড়ে সেই ব্যবস্থা নিতে কাল বিলম্ব করছে না।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন