সল্টলেকে বিজেপি দফতরের সামনে ফের তুমুল বিক্ষোভ কর্মী – সমর্থকদের

Share:

নিজস্ব প্রতিনিধি,সল্টলেক: সল্টলেক বিজেপি দফতরে দফায় দফায় বিক্ষোভ। প্রার্থী নিয়ে তুমুল অসন্তোষ। বিধানসভা কেন্দ্রে প্রার্থী ক্ষোভ না মেটায় কর্মী- সমর্থকদের তুমুল বিক্ষোভ(Agitation)। স্থানীয় মানুষকে প্রার্থী করার দাবিতে বিক্ষোভকারীদের স্লোগান। সল্টলেকে বিজেপি দফতরের সামনে অশান্ত পরিবেশ। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Sha) কলকাতা ছাড়ার পরই সল্টলেকে বিজেপি অফিসের সামনে তুমুল বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি বহিরাগত প্রার্থী সরানোর দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষোভ কারীরা। জানা গেছে দীপাঞ্জন গুহ চন্দননগর থেকে ২০২১ সালে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ইন্দ্রনীল সেন এর কাছে ৩৩ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন।

সেই দীপাঞ্জন গুহকে(Dipanjan Guha) ফের প্রার্থী করায় কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। বিজেপি তৃতীয় তালিকায় দীপাঞ্জন গুহর নাম প্রকাশ হওয়ার পরেই জেলা জুড়ে বিক্ষোভ হয় দলীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে দীপাঞ্জন গুহকে দূর হটাও বলে স্লোগান দিতে থাকেন গেরুয়া শিবিরের কর্মীরা। বুধবার পুলিশি হস্তক্ষেপে চন্দননগর জি টি রোডে বিজেপির বিক্ষোভ খানিকটা দমানো গেলেও শনিবার বিকেলে সেই অসন্তোষের আঁচ এসে পড়ল সল্টলেকে(Saltlake BJP Office) বিজেপি দফতরের সামনে।

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ কোচবিহার থেকে উদয়নারায়নপুর, বলাগড় থেকে বেলেঘাটায় সর্বত্র বিজেপি প্রার্থী নিয়ে ক্ষুব্ধ গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। এখনো ১৯ টি আসনের প্রার্থীর নাম প্রকাশ বাকি রয়েছে ।তার আগে বিজেপি অফিসের সামনে যেভাবে ‘বিদ্রোহ’ শুরু হয়েছে তাতে ঘরোয়া কোন্দল সামলাতে রীতিমতো নাজেহাল পদ্ম শিবির।বঙ্গ বিজেপির কাছে এই ধরনের দলীয় কর্মী ও সমর্থকদের বিক্ষোভ নতুন করে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক