বজবজের প্রার্থী বদলের দাবিতে সল্টলেকে বিজেপির অফিসে বিক্ষোভ, গেটে ঝুলল তালা

Share:

নিজস্ব প্রতিনিধি সল্টলেক: শুক্রবারের পর ফের শনিবার আবারও প্রার্থী পরিবর্তনের দাবিতে সল্টলেক কার্যালয়ে বিক্ষোভ বজবজ বিধানসভার বিজেপি কর্মীদের। বজবজ কেন্দ্রের প্রার্থী পরিবর্তনকে কেন্দ্র করে প্রতিবাদ সল্টলেক বিজেপি অফিসের (Saltlake BJP Office) বাইরে। এমনকি বিজেপি অফিসে ঝুলল তালা। শুক্রবারের পর শনিবার দুপুর থেকে আবারও সল্টলেক বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ শুরু হয়। বজ বজ থেকে শুরু করে একাধিক জায়গায় প্রার্থী বদল করতে হবে। এই প্রার্থী বদলের দাবি নিয়েই বিজেপি দফতরে বিক্ষোভ।

রাজ্যের একাধিক ব্যক্তিত্বের উপরে ক্ষোভ প্রকাশ বিজেপি কর্মী – সমর্থকদের। রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে সুনীল বনশাল (Sunil Bansal) সহ একাধিক নেতৃত্বের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করেন। শুক্রবার একই পরিস্থিতি হয়েছিল বিজেপি দফতরের বাইরে। অবিলম্বে প্রার্থী বদল করতে হবে এই দাবি নিয়ে শুক্রবারের মত শনিবার আবারও বিজেপি দফতরের বাইরে বিক্ষোভ কর্মসূচি তারা শুরু করে। যদিও এই গোটা বিষয় নিয়ে আজকে এখনো পর্যন্ত মুখে কুলুপ এঁটেছে বিজেপি নেতৃত্বে।

বিজেপি কর্মী – সমর্থকরা ইতিমধ্যেই তাদের একাধিক বিধানসভার প্রার্থী পছন্দ না হওয়ায় প্রার্থী বদল করতে হবে দাবি তুলেছে। তাদের আরো অভিযোগ যারা কোনভাবে এলাকায় জনসংযোগ ছিল না তাদেরকেও প্রার্থী করা হয়েছে। অবিলম্বে তাদেরকে বদল করতে হবে। এছাড়া শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে সেই প্রার্থী বদল করতে হবে বলে নতুন করে আবার বিক্ষোভ শুরু হয়েছে। শুধু সল্টলেকে বিজেপি কার্যালয়ের বাইরে নয়, জেলায় জেলা বিক্ষোভ. অবরোধ, চেয়ার ভাঙার মতো ঘটনা ক্রমাগত ঘটছে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু