সল্টলেকে ময়ূখ ভবনের সামনে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি,বিধাননগর ও ঝাড়গ্রাম: সল্টলেক ময়ূখ ভবনের সামনে বেপরোয়া গতিতে ইউটার্ন নিতে গিয়ে ডিভাইডারে উঠে উল্টে গেল প্রাইভেট গাড়ি। অল্পবিস্তর আহত মহিলা চালকসহ ২ জন।দুপুর ২:৪৫ মিনিট নাগাদ করুণাময়ী দিক থেকে ময়ূখভবনের কাট আউট দিয়ে ইউটার্ন নেবার সময় অতি গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। গাড়িতে থাকা মহিলা সহ দুজন অল্প বিস্তার আহত হন। তাদেরকে উদ্ধার করে বিধাননগর ট্রাফিক গার্ডের(Bidhannagar Traffic Guard) কর্তব্যরত পুলিশ।

এরপর বিদ্যুৎ ভবনগামী রাস্তা থেকে উল্টে যাওয়া গাড়িটি সরানো হয়। তবে স্থানীয় সূত্র মারফত খবর গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ গাড়িটি আটক করেছে। এদিকে,মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে জঙ্গলমহলে(Jangalmahal) পুজো অর্চনা শুরু।মুখ্যমন্ত্রীর(CM) দ্রুত সুস্থতা কামনা করে ঝাড়গ্রামের নয়াগ্ৰামের(Nayagram) রামেশ্বর শিব মন্দিরে পুজো দিল সাঁকরাইল ব্লকের( আন্ধারী অঞ্চল যুব তৃণমূল।

শনিবার সাঁকরাইল ব্লক(Sakrail Block) যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিপ্লব মান্না, অন্ধরী অঞ্চল যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ প্রধান, অঞ্চল যুব তৃণমূলের সহ সভাপতি সুকান্ত দোলাই এর নেতৃত্বে যুব কর্মীরা রামেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে দলনেত্রীর দ্রুত ও সুস্থতা কামনা করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে আচমকা বাড়িতে আহত হন মুখ্যমন্ত্রী। তাঁকে রক্তাক্ত অবস্থায় দ্রুত এস এস কে এম(SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল ।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল