‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য(Samik Bhatatcharya) বলেন, এই ধরনের ঘটনা অনভিপ্রেত। কেন এই ধরনের ঘটনা ঘটেছে তা নিয়ে আমি কিছু বলতে পারব না। রাজ্য সরকার বলবে। এই ধরনের ঘটনা না ঘটলেই ভালো হতো। তবে বিজেপি আছে বলে এখনো তৃণমূল রয়েছে। যদি ৪ মে তৃণমূল জয়ী হত তাহলে আমি এই জায়গায় ৫ মিনিটও দাঁড়িয়ে থাকতে পারতাম না।সোনারপুরের ঘটনা জনরোষের প্রতিফলন। এর সঙ্গে বিজেপি জড়িত নয়, দাবি শমীকের শনিবার দুপুরে সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে দেখা করতে গিয়ে জনরোষের সম্মুখীন হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ি ছেড়ে মোটরসাইকেলে চেপে নিহত কর্মীর বাড়িতে যেতে গেলে এলাকার কয়েকশো মহিলা তাকে ঘিরে গো – ব্যাক স্লোগান শুরু করে। একই সঙ্গে ‘চোর চোর’ স্লোগান ওঠে।

এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay) এর ওপর আক্রমণ হয় ভিড়ের মধ্যে থেকে। তাকে লক্ষ্য করে জুতো এবং পচা ডিম ছোড়া হয়। অভিষেকের সাদা জামার বোতাম টেনে ছিঁড়ে দেওয়া হয়। কাদা ছোড়া হয়। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান অভিষেক।এরপর অভিষেকের মাথায় পরিয়ে দেওয়া হয় ক্রিকেটের হেলমেট। প্রবল ধাক্কাধাক্কির মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছন নিহত তৃণমূল কর্মীর বাড়িতে। নিহতের বাড়ি থেকে মিডিয়ার সামনে গর্জে ওঠেন অভিষেক। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী এসে কর্ডন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ বাদে ওই বাড়ি থেকে বের করে নিয়ে যান।

বাইরে তখন কয়েকশো মহিলা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ওই এলাকায় খারাপ রাস্তাঘাট, পানীয় জলের পরিষেবা বেহাল এবং দিনের পর দিন তৃণমূল কর্মীদের এলাকা ছাড়া হয়ে থাকার ঘটনা নিয়ে মহিলারা সরব হন। নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৪ মে ভোটের ফলাফল বের হওয়ার পর ডিজে বাজাবেন বলে যে মন্তব্য করেছিলেন তা নিয়েও প্রতিবাদে গর্জে ওঠেন বিক্ষোভকারীরা।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?