ধুলিয়ান গঙ্গাঘাট থেকে প্রায় ১৬ লক্ষ টাকা জালনোট সহ গ্রেপ্তার দুই যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: সামসেরগঞ্জে বিপুল পরিমাণ জালনোট উদ্ধার। ধুলিয়ান গঙ্গাঘাট থেকে প্রায় ১৬ লক্ষ টাকা জালনোট সহ গ্রেফতার দুই যুবক। সোমবার সকালে সামসেরগঞ্জের(Samsherganj) ধুলিয়ান গঙ্গাঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুই যুবকের নাম আলামীন শেখ (২০) এবং মিস্টার শেখ(২১)। উভয়ের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা(Baishnabnagar P.S.) এলাকায়। ধৃতদের কাছ থেকে প্রায় ১৬ লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া জালনোট গুলো সবকটিই ৫০০ টাকার নোট। মালদার দিক থেকে জালনোট গুলো সামসেরগঞ্জের দিকে নিয়ে আসছিল ধৃতরা।

তখনই গোপন সূত্রে খবর পেয়ে, ধুলিয়ান ঘাটে(Dhulian Ghat) হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় দুই যুবককে। সোমবার দুপুরে ধৃত দুই যুবককে সাতদিনের হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে। জালনোট গুলো কোথা থেকে নিয়ে এসে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তা খতিয়ে দেখার পাশাপাশি জালনোট(Fake Curency)) কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

কাশ্মীরের জঙ্গি হামলার পর তৎপরতা বেড়েছে পুলিশ প্রশাসনের। জঙ্গিদের আনাগোনা রুখতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। চারদিকে বিশেষত সীমান্তবর্তী এলাকায় সোর্স নেটওয়ার্ক মজবুত করা হয়েছে। আর তার ফলেই জাল নোট নিয়ে এক জেলা থেকে অপর জেলায় পাচার করতে গিয়ে ধরা পড়লেন দুই পাচারকারী । কতদিন ধরে ধৃত ২ পাচারকারী এই ধরনের কারবারের সঙ্গে যুক্ত তা জানতে পুলিশ তদন্ত করছে।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর