বিনা টিকিটে স্টেশনে বসে মোবাইল গেম খেলার অপরাধে আঙুল কেটে নিল সিভিক ভলান্টিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি,সমুদ্রগড়: যুবকের আঙুল কেটে নেওয়ার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরূদ্ধে।পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় স্টেশন(Samudragar Station) চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে দেখা দেয় উত্তেজনা।বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ।স্টেশনে বসে মোবাইলে গেম খেলছিল যুবক। সেখান থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের(Civic Volenteer) বিরুদ্ধে। মারের জন্য হাতের একটি আঙ্গুল কাটা গেছে বলেও জানা যায়। ঘটনাটি ঘটে শনিবার পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় রেল স্টেশনে। সেখানে স্টেশনে বসে মোবাইলে গেম খেলছিল এক যুবক।জানা যায় তার কাছে টিকিট চাওয়া হলে সে বলে কোথাও যাবে না সে।

স্টেশনে এমনি এসে বসেছে। তারপরেই তাকে সেখান থেকে একটি ঘরে নিয়ে যাওয়া হয় এবং বেধড়ক মারধোর করা হয় বলে অভিযোগ।মারের জন্য হাতের একটি আঙ্গুল কাটা গেছে বলেও জানা যায়।ঘটনাকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে। প্রচুর সাধারণ মানুষ শনিবার সমুদ্রগড় স্টেশনে বিক্ষোভ দেখান। তাদের দাবি অবিলম্বে ওই সিভিক ভলান্টিয়ারকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যার আঙুল কাটা গেছে তাকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছয় RPF থেকে শুরু করে নাদন ঘাট থানার পুলিশ । উত্তেজিত জনতাকে শান্ত করে আলোচনা শুরু হয় ক্ষুব্ধ মানুষজনের সঙ্গে পুলিশের কর্তাদের।এর আগেও শহর শহরতলী বিভিন্ন জায়গায় সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। নাকা চেকিং এ জুলুমবাজি থেকে শুরু করে পথ চলতি মানুষের সঙ্গে দুর্ব্যবহার অথবা চলন্ত লরি এবং ট্রাক থামিয়ে জাতীয় সড়কে চালকদের কাছ থেকে টাকা আদায় এই ধরনের নানা অভিযোগ বারবার সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে সামনে এসেছে। এবার সমুদ্রগড় স্টেশনে বিনা টিকিটে যাত্রীকে বেধড়ক মারধর করে তার আঙুল কেটে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল।

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ