দানব বৃষ্টি হতে সাবধান! পর্যটকদের জন্য সান্দাকফুর পথঘাট, ট্রেকিং বন্ধ করল প্রশাসন

উত্তরবঙ্গে আবারও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেই কারণেই এবার সান্দাকফু ট্রেকিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্টোবরের শুরুতেই প্রকৃতির রুদ্রমূর্তিতে প্রায় লন্ডভন্ড হয়ে যায় উত্তরবঙ্গ। টানা পাঁচদিনের বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ধস নামে। মারাও যান অনেকে। ভারী বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতি হয় পশ্চিম বঙ্গের শৈল শহরগুলিতে। তবে এখন সেই ক্ষত মুছে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পাহাড়। কিন্তু এরই মধ্যে উত্তরবঙ্গে আবারও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেই কারণেই এবার সান্দাকফু ট্রেকিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। পর্যটকদের নিরাপত্তার জন্যই এমনটা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ সামনে না আসা পর্যন্ত মানেভঞ্জনের পরে পর্যটকদের আর এগোতে দেওয়া যাবে না।

পাশাপাশি সমস্ত ট্রেকিং, ঘোরাফেরা বন্ধেরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আসছে শীতকাল, আর শীত মানেই প্রকৃতি তার রূপ খুলবে। সেটাই দেখার জন্যে বেশিরভাগ মানুষ পাহাড় ভ্রমণ করেন। উৎসবের মরসুম শেষ প্রায়, তাও পাহাড়ে পাহাড়ে পর্যটকদের ভিড় কমার নাম নেই। তবে শীত কালেই বেশি সুন্দরী হয়ে ওঠে কাঞ্চনজঙ্ঘা। বছরের বাকি সময়গুলিতে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু শীতকালে কাঞ্চনজঙ্ঘাকে যে প্রান্তেই হোক দেখা যাবেই। তাই শীতকালের জন্যে অনেকেই পাহাড় ভ্রমণ গচ্ছিত রাখেন। আর শীত পড়তেই সিকিম, দার্জিলিঙের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন পাহাড়প্রেমীরা। কিন্তু দানব বৃষ্টি আবারও পর্যটকদের সেই পরিকল্পনা ভেস্তে দিতে আসছে। তাই আগেভাগেই সান্দাকফু ট্রেকিং বন্ধ করে দেওয়া হল।

আসলে দার্জিলিংয়ের টাইগার হিল, রক গার্ডেন, সান্দাকফু বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণীয়। কিন্তু উত্তরবঙ্গে শুক্রবার সেখানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরেও। আজও এই জেলা গুলিতে বৃষ্টিপাত হচ্ছে। তাই এমন পরিস্থিতিতে পর্যটকদের সুরক্ষাসার্থে চরম পদক্ষেপ নিল প্রশাসন। চলতি মাসের উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে বেড়াতে গিয়ে আটকে পড়েছিলেন অনেক পর্যটক। তাই পর্যটকদের আর বিপদে ফেলতে নারাজ কর্তৃপক্ষ। তাই পর্যটকদের নিরাপত্তার খাতিরেই মানেভঞ্জনের পরে পর্যটকদের আর এগোনোর পথ বন্ধ করা হল।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার