ফের উত্তপ্ত সন্দেশখালির লালকাছারি এলাকা ,বিক্ষোভ, অবরোধ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: ফের উত্তপ্ত বসিরহাটের সন্দেশখালির জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েতের লাল কাছারী এলাকায়। শুক্রবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। মূলত অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় কিছু নেতাদের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ তুলে সকাল থেকেই মহিলা পুরুষ নির্বিশেষে গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে । ঘটনাস্থলে সন্দেশখালি থানার(Sandeshkhali P.S.) বিশাল পুলিশ বাহিনী পৌঁছে বিক্ষোভকারী দের সঙ্গে কথা বলেন।

ক্ষতিগ্রস্তদের পুলিশের অস্থায়ী ক্যাম্প লিখিত ভাবে অভিযোগ জানতে বলেন পুলিশ প্রশাসন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন ঘটনাস্থলে থাকা পুলিশ আধিকারিকরা। এরপর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। এদিকে, সন্দেশখালিকাণ্ডে গ্রেপ্তার হওয়া শেখ শাহজাহান ও তার ভাই শেখ আলমগীর সহ, জিয়াউদ্দিন মোল্লা, মাফুজার মোল্লা, সিরাজুল মোল্লা, সহ মোট ৯ জনকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতের(Bashirhat Court) পেশ করা হয় ।

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে সিবিআই আধিকারিকরা বসিরহাট মহকুমা আদালতের নিয়ে আসেন। শেখ শাহজাহানের(Sk.Sahazahan) ও তার ভাই আলমগীরের পাশাপাশি বাকিদেরও সিবিআই শুক্রবার হেফাজতে নিতে পারে বলে আদালত সূত্রে খবর। শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি পরিদর্শনে যান বিজিপি নেত্রী তথা প্রাক্তন পুলিশকর্তা ভারতী ঘোষ ও রাজ্য মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র। সেখানে গিয়ে তারা নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেন। তাদের অভাব অভিযোগ শোনেন।

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

জেলে বসেই রোহিতের বাড়িতে গুলি চালানোর ছক গ্যাংস্টার আনমোল বিষ্ণোইয়ের

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী

‘‌এই বছরের মধ্যে ভোট হবে’‌, হাওড়া পুরসভা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেড় বছরের ছেলেকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন মা!

সৌরভের বাবার ভূমিকায় শাশ্বত, ২৫ মে থেকে কলকাতা জুড়ে বায়োপিকের শুটিং শুরু

যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, একমাস মেয়াদ বাড়ল কেন?

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প