সন্দেশখালিতে হেলিকপ্টারের মহড়া, জলপথে কড়া নজরদারি, সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, সান্দেশখালি : সোমবার সন্দেশখালিতে প্রশাসনিক সভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে তার আগে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের মহড়া হয়। সন্দেশখালির হ্যালিপ্যাড থেকে শুরু করে যে মাঠে তার সভা হবে সেই কর্ণখালীর মিশন মাঠে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে প্রশাসনিক কর্তারা। গোটা সন্দেশখালি জুড়ে প্রায় আড়াইহাজার পুলিশ কর্মী মোতায়ন করা হয়েছে। জলপথ থেকে সন্দেশখালি(Sandeshkhali) প্রত্যন্ত গ্রামের ভেতর সর্বত্র রবিবার রাতভর চলবে নজরদারি। লাগানো হয়েছে জোরালো আলো। নিরাপত্তার জন্য নিয়ে আসা হয়েছে গোয়েন্দা কুকুর , বম্ব স্কোয়াড ইত্যাদি।কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালির মানুষের দাবি মেনে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি পরিষেবা প্রদান সুন্দরবনে।বসিরহাট(Bashirhat) লোকসভায় সন্দেশখালি দুই নম্বর ব্লকের সন্দেশখালির কর্ণখালীর মিশন মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন।সন্দেশখালি মানুষের দামি মেনে সন্দেশখালি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। চলতি বছর অর্থাৎ ২০২৪ এ সালে ২১শে মে বসিরহাট মেরুদন্ডী সুইসগেটের মাঠে লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে এসেছিলেন তিনি।

সেদিন কথা দিয়েছিলেন এই লোকসভা ভোটে যদি বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলামকে যেতান আমি প্রথম সফর করব সন্দেশখালিতে। এই কথা শুনে সন্দেশখালির প্রতিবাদীরা তৃণমূলের সভায় এসে শঙ্খ ধ্বনি, উলু ধ্বনির মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছিলেন। সেদিনকে সন্দেশখালির মহিলারা বসিরহাটের জনসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন দিদি আপনি একবার সন্দেশখালি আসুন। সেদিনকে তিনি বলেছিলেন যে সন্দেশখালি মানুষ হাজী নুরুল ইসলামকে যেতান। বসিরহাট লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলাম ৩ লক্ষ ৩৩ হাজার ৫৪৭ ভোটে সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্রকে(Rekha Patra) পরাজিত করে এই সিট জিতেছিলে। যেটার দিকে নজর ছিল রাজ্য কেন সারা ভারতবর্ষের ।সেখানে প্রতিবাদী রেখা পাত্রকে প্রার্থী করেছিল বিজেপি। স্বয়ং প্রধানমন্ত্রী সন্দেশখালি প্রতিবাদী রেখাকে শক্তি স্বরূপ বলে সম্মানিত করেছিলেন ।আর সেখানেই খোদ বিজেপি প্রার্থী হেরে গিয়েছিল। বসিরহাট লোকসভা কেন্দ্রটি তৃণমূল পুনরায় জিতে বুঝিয়ে দিয়েছিল এখানকার শক্ত ঘাঁটি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ।

কথা দিয়েছিলেন যে আমি সন্দেশখালি মানুষের দাবি মেনে সন্দেশখালিতে যাব আর সেই কথা রাখতে ২০২৪ এর ৩০ ডিসেম্বর সন্দেশখালির কর্ণখালির মিশন মাঠে প্রশাসনিক বৈঠক করবেন। তার অপেক্ষায় রয়েছে সন্দেশখালিবাসীরা। ২০২৬ এ বিধানসভা নির্বাচনে দলীয় নেতাকর্মী সমর্থকদের কি নির্দেশ দেন তারা অপেক্ষায় রয়েছে সুন্দরবনের(Sundarban) প্রান্তিক মানুষেরা। পাশাপাশি বসিরহাট লোকসভার সন্দেশখালি সুন্দরবনের সীমান্ত ইতিমধ্যে বাড়তি নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে। চলছে জলপথেও কড়া নজরদারি। আনা হয়েছে কয়েক হাজার সবুজ সাথী সাইকেল। যা ছাত্রছাত্রীদের সোমবার নিজের হাতে প্রদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ