তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: এবার তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার হল সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল সহ সাধারণ মানুষের উদ্দেশ্যে দেওয়া সরকারের বিভিন্ন প্রকল্পের ত্রাণ এবং বিভিন্ন সামগ্রী।সন্দেশখালির কানমারী(Kanmari) এলাকার মোহনবাগান ক্লাবের ঘটনা ।এই বিপুল পরিমাণে সরকারি মাল মজুদ করে রেখেছিলেন সন্দেশখালির প্রাক্তন তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো ।সন্দেশখালির কানমারী এলাকায় সুকুমার মাহাতোর যে দলীয় পার্টি অফিস তার পাশেই এই কানমারী মোহনবাগান ক্লাব(Kanmari Mohonbagan Club) ।

এই ক্লাবের থেকেই এলাকার মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকরা এই বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে।
এলাকার মানুষের অভিযোগ এই বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী সবটাই প্রাক্তন তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো চুরি করে এই ক্লাবের ভেতরে রেখে দিয়েছিলেন । এলাকার মানুষ সঠিক তদন্ত করে বিধায়কের শাস্তির দাবি তুলেছে।

অন্যদিকে,নৈহাটি স্টেডিয়াম(Naihati Stadium) থেকে উদ্ধার প্রচুর সরকারি ত্রিপল, জামা কাপড়, মেডিকেল মেশিনপত্র, তৃণমূল পতাকা, ফ্লেক্স, ব্যানার। বিজেপি দলীয় কর্মীরা সেই সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন জন্য গেলে বন্ধ ঘর থেকে এই সমস্ত সামগ্রী উদ্ধার করে। নৈহাটি প্রাক্তন বিধায়ক এবং পৌর প্রধান এই সমস্ত সামগ্রী গরিবদের না দিয়ে দুর্নীতি করেছে বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।এই ঘটনা প্রসঙ্গে সন্দেশখালি প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ঈদের আগে রমজান মাসে নতুন জামাকাপড়গুলি এসেছিল।

কিন্তু তারপরেই ভোট ঘোষণা হয়ে যাওয়ায় কোন কিছু বিতরণ করা যায়নি। তাই জিনিসগুলিকে হয়ে ক্লাব ঘরে রাখা হয়েছিল। এরপর রাজ্যের রাজনৈতিক পরিবর্তন হয়েছে। আলোচনা চলছিল কিভাবে প্রশাসনের সাহায্য নিয়ে জনগণের এই জামাকাপড় শাড়ি ইত্যাদি দিয়ে দেওয়া যায় কিন্তু তার মধ্যেই রাজনৈতিকভাবে তাকে জিনিসগুলি চুরি করা হয়েছে বলে চক্রান্তে ফাঁসানো হচ্ছে। এই জিনিসগুলি প্রশাসন তদন্ত করলেই জানতে পারবে ঠিক কবে এসেছে কতদিন ওই ক্লাব ঘরে ছিল। তদন্তে প্রকৃত সত্য সামনে আসবে। বিগত ১০ বছরে তিনি তার কেন্দ্রে কোন কিছুই চুরি করেন নি। এই জামা কাপড় গুলো তিনি চুরি করেছেন বলে যে অপপ্রচার করা হচ্ছে তা ভবিষ্যতে মিথ্যে বলে প্রমাণিত হবে।

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী