২৪ শে ভুল বুঝলেও, ২৬ ‘র নির্বাচনে সন্দেশখালিতে জিতবে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: ২৪ এর লোকসভায় সন্দেশখালির মানুষ ভুল বুঝেছিল।তবে এবার ২৬ শে বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে।সন্দেশখালির(Sandeshkhali) মাটি রেখার জন্য নয়। অন্য কোন জায়গায় যাবে ঠিক করে নিন, প্রতিবাদীরা এখন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দারের মন্তব্য । ২৪ শে দেশের লোকসভা ভোটে ভরকেন্দ্র ছিল সন্দেশখালি। যেখানে প্রতিবাদ আন্দোলন গড়ে উঠেছিল কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রের(Bashirhat Loksava Kendra) তৃণমূল কংগ্রেস প্রায় তিন লক্ষ তেত্রিশ হাজার ভোটে জিতে যায় ।কিন্তু সন্দেশখালি বিধানসভাতে(Sandeshkhali Assembly) ৭ হাজার ১০০ ভোটে বিধানসভা পিছিয়ে রয়েছে।

আর সেখানেই এবারে সম্পূর্ণ নতুন মুখ অর্থাৎ এসটি অধ্যুষিত আদিবাসী সম্প্রদায়ের মহিলা মুখের উপর ভরসা রাখল তৃণমূল কংগ্রেস। ঝর্ণা সর্দার(Jharna Sardar) সন্দেশখালি দু’নম্বর ব্লকের কোড়াকাড়ি পোড়াকাটির গ্রাম পঞ্চায়েতের দাউদপুরে বাড়ি। সন্দেশখালি দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির দুইবারের সমিতির কর্মাধ্যক্ষ। একবারের জেলা পরিষদের সদস্য ।এবার ঝর্ণা সর্দারকে মুখ করে সন্দেশখালি বিধানসভা বিপুল ভোটে জিততে চাইছে রাজ্য তৃণমূল কংগ্রেস । ঝর্ণা বলেন, ২০২৪ সালে সন্দেশখালির সাধারণ মানুষরা ভুল বুঝেছিল। তাঁরা আবার তৃণমূল কংগ্রেসের পতাকা তলায় এসেছেন।

প্রতিবাদী রেখা পাত্রর সেই দ্বীপ অঞ্চলে জায়গা নেই। এটাও তিনি জানিয়ে দিলেন। অন্য কোথায় কি করবেন সেটা ওনার ব্যাপার। তৃণমূল কংগ্রেস ফিরছে সকলে দেখছেন না। সন্দেশখালিতে একাধিক প্রতিবাদী আন্দোলনকারীরা, যোগদান করছেন। সেই কথা একবার মনে করিয়ে দিলেন তৃণমূল প্রার্থী। জেতার ব্যাপারে তিনি একশ শতাংশ আশাবাদী। জিতে প্রথম কাজ আর্সেনিক মুক্ত পানীয় জল। সন্দেশখালি দ্বীপ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখা। তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই তিনি আগামী দিন সন্দেশখালি মানুষের উন্নয়ন করতে বদ্ধপরিকর। সেই কথা তৃণমূল প্রার্থী জানিয়ে দিলেন স্পষ্ট।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন