এই মুহূর্তে

সন্দেশখালির বিদ্যাধরী খালে ভেঙে পড়ল কংক্রিটের সেতু, বড় বিপদ থেকে রক্ষা গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: বাম আমলের তৈরি কংক্রিটের সেতু হুড়মুড়িয়ে ভেঙ্গে পরল বিদ্যাধরীর খালে।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি(Sandeshkhali) ১নম্বর ব্লকের বোয়ারমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢেকনামারী গ্রামের(Dheknamari Village) ঘটনা। বামফ্রন্টে আমলে তৈরি ৬ ফুট চওড়া ৩০, ফুট লম্বা দীর্ঘদিন ধরে বেহাল ও ভগ্ন দশা ছিল ওই সেতুটি। বারবার প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি। এমনটাই দাবি করেছেন পঞ্চায়েতের তৃণমূলের জনপ্রতিনিধি। যার ফলে হঠাৎই বুধবার দুপুরে বারোটা নাগাদ খালের জল বেড়ে গিয়ে দুর্বল পাকা সেতুটি ভেঙে পড়ে যায়।

যার ফলে এপার এবং ওপারের  ৫ টি গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ঘটনার খবর পেয়ে সরজমিনে জানতে চান সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো(MLA Sukumar Mahato)। সন্দেশখালি ১ ব্লক সভাপতি ইমান আলী গাজী, যুব সভাপতি মধুসূদন বারুই তাঁরা বলেন,আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সেতু যাতে সংস্কার করা হয় তার জন্য আমরা সরজমিনে খতিয়ে দেখে একটি রিপোর্ট দ্রুত তৈরি করে কাজ শুরু করব। ইতিমধ্যে সেচ দফতরকে পুরো বিষয়টা জানানো হয়েছে। রাজ্যের প্রশাসনিক কর্তাদের বিস্তারিত জানানো হয়েছে।

অন্যদিকে, সিপিএম নেতা প্রদীপ্ত সরকার বলেন, বামফ্রন্ট আমলে এই সেতু বিদ্যাধরী খালের(Vidyadhari Cannel) ওপর তৈরি হয়েছিল।রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো ভন্নদশায় পরিণত হয়েছিল ।আমরা গ্রামবাসীরা বিশেষ করে বহু স্কুল রয়েছে সেখানকার ছাত্র-ছাত্রীদের যাওয়ার মাধ্যম । বারবার দাবি করে আসছিলাম, এই সেতু দ্রুত সংস্কার করা হোক। সেই কথা কর্ণপাত করেনি কেউ। যদি ব্যবস্থা নিতো তাহলে বুধবার দুপুরে ভেঙে পড়ত না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় সমুদ্রের বালি চুরি চক্র, ৩টি ডাম্পার সহ গ্রেফতার ৬ পাচারকারী

পাওনা টাকা চাইতে গিয়ে ঠিকাদারের হাতে খুন হলেন পরিযায়ী শ্রমিক

লক্ষ্মীবারে রাজ্য বাজেটে সরকারি কর্মচারিদের জন্য কত শতাংশ ডিএ ঘোষণা? জল্পনা তুঙ্গে

‘ফিরহাদ হাকিম মুর্শিদাবাদে পা রাখলে আস্ত ফিরবেন না’, হুমকি হুমায়ুন কবীরের

মোবাইল ফোন ব্যবহারের প্রতিবাদ করায় স্কুল ইন্সপেক্টরকে মারধর, প্রধান শিক্ষক-সহ ৮ জন সাসপেন্ড

হাওড়া ব্রিজে রক্তাক্ত অবস্থায় পড়ে প্রৌঢ়ের দেহ, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ