সাঁতরাগাছি পাখিরালয় সংলগ্ন ঝিল পাড়ের বাসিন্দাদের ভোট বয়কটের ডাক

Share:

নিজস্ব প্রতিনিধি,সাঁতরাগাছি: আসন্ন নির্বাচনের প্রাক্কালে হাওড়ার সাঁতরাগাছি পাখিরালয় সংলগ্ন ঝিল পাড়ের বাসিন্দারা ঐক্যবদ্ধভাবে ভোট বয়কটের ডাক দিয়েছেন। স্থানীয়দের প্রধান অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে ওই অঞ্চলের রাস্তাঘাট অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও রাস্তা সারাইয়ের কোনো স্থায়ী সমাধান হয়নি। এলাকাবাসীর দাবি, “রাস্তা নেই তো ভোট নেই” (No Road, No Vote)।

সাধারণ মানুষের অভিযোগ যে, বর্ষাকালে ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করা দুঃসাধ্য হয়ে পড়ে। এমনকি জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স ঢোকাও কঠিন হয়ে দাঁড়ায়। ক্ষুব্ধ বাসিন্দারা সাফ জানিয়েছেন, রাস্তা সংস্কারের লিখিত প্রতিশ্রুতি বা কাজ শুরু না হলে তাঁরা কেউ ভোটকেন্দ্রে যাবেন না। এই প্রতিবাদের জেরে সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। এলাকা জুড়ে ভোটাররা একাধিক জায়গায় পোস্টার সাঁটিয়েছে।

এলাকার মানুষের অভিযোগ বিগত দিনে একাধিকবার এই গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা পুরোপুরি পাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবে রূপ নেয়নি। এলাকার মানুষজন বারবার প্রতিশ্রুতি পেয়ে প্রতারিত হওয়ায় তাই এবার ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।এলাকার মানুষের অভিযোগ রাস্তা তৈরি করার জন্য কেএমডিএ টাকা দিচ্ছে না বলে কন্টাকটার রাস্তা বানাতে পারছে না।

এলাকাবাসী আগেই বলেছিল রাস্তা মেরামতি না করতে পারলে রাস্তা খোঁড়ার প্রয়োজন নেই। কিন্তু সেই কথা না শুনে রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে ।আর এর ফলে বয়স্ক মানুষদের এবং ছোট বাচ্চাদের যাতায়াতে বিশেষ অসুবিধা হচ্ছে। তাই এলাকার মানুষ একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছে রাস্তা মেরামতি না হলে, তারা ভোটকেন্দ্রমুখী হবেন না।

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

‘উনি এখন ট্রিপল ইঞ্জিন চালাচ্ছেন’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে রসিকতা শেখর সুমনের

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক

‘একমাত্র তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে’, প্রখ্যাত গায়িকা জানকির মৃত্যুতে শোকস্তব্ধ তৃষা

বাবা-মা নয়, ২৮ কোটির সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন ১৯ বছরের তরুণ

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প

ফর্ম ৬-এ নতুন নিয়ম! বাবা-মায়ের এসআইআর তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম উঠবে না?