কল্যাণীর মদনপুরের দিয়াশিনী সারেগামাপা’র চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করল

Share:

নিজস্ব প্রতিনিধি: সারেগামার ২০২৪-২৫সালে চ‍্যাম্পিয়ন কল‍্যানী ব্লকের মদনপুর এক নম্বর জিপির গোবিন্দনগরের দিয়াশিনী রায়(Diyeasini Roy)। ছোটবেলা থেকেই গান-বাজনার সাথে পুরো পরিবারই যুক্ত। বাবা একজন মিউজিসিয়ান দেবানন্দ রায়। মা অর্পিতা। রায় একজন নৃত্যশিল্পী নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। তাই মেয়েকে নিয়েই লেগে পড়েন ।দিয়াশিনীর পথ চলা শুরু দশ বছর থেকে ।মায়ের হাত ধরে ললিতকলা সংগীত একাডেমীতে ভর্তি হয় সে। অনেক ঝড় ঝাপটা অতিক্রম করে আস্তে আস্তে করে উন্নতির শিখরে পৌঁছতে থাকে।

প্রথমে ভয়েস অফ ইন্ডিয়া থেকে শুরু করে স্টার জলসা অতিক্রম করে ২০২৪ -২৫ সালের সারেগামাপা’ র চ্যাম্পিয়ন হন মদনপুরে দিয়াশিনী রায়। রবিবার রাত্রে যখন ঘোষণা হয় অঝোরে কাঁদতে থাকেন তার মা, দিদি এবং আত্মীয় স্বজনেরা। মাধ্যমিক পাস করে মদনপুর কেন্দ্রীয় আদর্শ বালিকা বিদ্যালয় থেকে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে চাকদা ও রামলাল একাডেমি থেকে বরাবরই মেধাবী ছাত্রী ছিল দিয়াশিনী। দিয়াশিনী জানায়, গত বছর মার্চ মাসে তার প্রথম অডিশন হয় ।প্রায় সাত থেকে আটটি অডিশনে দিতে হয়েছে। তারপর তার নিজের প্রতিভাটাকে তুলে ধরেছে দিয়াশিনী।

দীর্ঘ ১১ মাস পথ চলার শেষে পুরো পরিবার জেগেছিলেন রাত ।অন্তিম শেষে যখন ঘোষণা হয় ২০২৪ এবং ২৫ সালের সারেগামা চ্যাম্পিয়নশিপে প্রথম হলেন মদনপুরেরMadanpur) দিয়াশিনী ।কান্নায় ভেঙে পড়লেন তার পুরো পরিবার। মা অর্পিতা রায় ওর তার দুই দিদিমা বনানী ঘোষ ও সুমিত্রা ঘোষ। প্রচুর মানুষ এসে দেখা করে গেছেন তার সাথে। সকলেই শুভেচ্ছা জানিয়ে গেছেন তার আগামী দিনের চলার পথের জন্য।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন