ধুপগুড়িতে তৃণমূল প্রার্থীকে রাখি পরিয়ে জনসভা সায়নী ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি,ধুপগুড়ি:ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন আগামী ৫ ই সেপ্টেম্বর। আর শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলছে তৃণমূল কংগ্রেস। বুধবার ধূপগুড়ি দক্ষিণায়ন ক্লাবের মাঠে জনসভা করলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ(Sayani Ghosh)। জনসভা থেকে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে জেতানোর আবেদন করেন।

তিনি তার বক্তব্য শুরু করেন জয়বাংলা ধ্বনি দিয়ে। তিনি তার বক্তব্যে বলেন,” আপনাদের রায় নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। তৃণমূল কংগ্রেস সবার জন্য কাজ করেছে। লোকসভা নির্বাচনের আগে গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে। টাকা দিলে নিয়ে নেবেন। কিন্তু ভোটটা দিদিকে দেবেন।”
তিনি আরো বলেন,”২০১৪ সালে গ্যাসের দাম যখন ৪০০ টাকা তখন তারা কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। আর এখন গ্যাসের(Gas Cylindar) দাম এত হবার পর তারা বলে সবকিছুর দাম বেড়েছে। তাই গ্যাসের দাম বেড়েছে।”প্রার্থী মঞ্চে আসতেই তাকে রাখি পড়িয়ে দেন সায়নী ঘোষ।

অসীম কুমার সরকারের নাম না করে তিনি বলেন, “একজন প্রচারে এসে উল্টোপাল্টা বলছেন। হয়তো তিনি অসুস্থ।” শুভেন্দু অধিকারী(Subhendu Adhikari) সর্ম্পকে তিনি বলেন, “গাছ থেকে ফল পড়ে অনেক গড়াগড়ি করলেও ফল গাছের থেকে বড়ো হয় না। তিনি আরো বলেন, “এতদিন কেনো তিনি তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সরব হননি। তাহলে কি বিভিন্ন কাজে দুর্নীতির জন্য টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট করে টাকা পেয়েছিলেন।”

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন