গ্রাহকদের জোর ধাক্কা দিল স্টেট ব্যাঙ্ক, বিনা পয়সায় আর মিলবে না এই পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: এসবিআই গ্রাহকদের জন্য দুঃসংবাদ। এবার থেকে বিনা পয়সায় আর মিলবে না আইএমপিএস (IMPS) লেনদেনের সুবিধা। এই লেনদেন করতে গেলে নিয়মে নতুন বদল এনেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম চালু হতে চলেছে।

জানা গিয়েছে, এতদিন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আইএমপিএস (IMPS) লেনদেন করতে গেলে কোন অতিরিক্ত ফি দিতে হতো না। কিন্তু এবার সেই নিয়মে বদল এনেছে এসবিআই। ২৫ হাজার টাকার বেশি লেনদেন করলেই সার্ভিস চার্জ দিতে হবে। ব্যাংকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে। আইএমপিএস একটি টাকা লেনদেনের ধরন। ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, ইয়োনো অ্যাপের মাধ্যমে অনলাইনে আইএমপিএস (IMPS) করা যায়।

ব্যাঙ্কে গিয়ে ব্রাঞ্চে যদি এই পরিষেবা নেওয়া হয় সেই ক্ষেত্রে চার্জে কোন বদল করা হয়নি। ব্যাঙ্কে গিয়ে একটি একাউন্ট থেকে আরেকটি একাউন্টে এই পদ্ধতিতে ট্রান্সফার করা যায় টাকা। শুধুমাত্র অনলাইন আইএমপিএস এর ক্ষেত্রেই এই নিয়ম বলবত করা হয়েছে। সূত্রের খবর ২৫ হাজার টাকার বেশি থেকে ৫ লক্ষ টাকার অনলাইন করলে আইএমপিএস এ সার্ভিস চার্জ ধার্য করবে স্টেট ব্যাঙ্ক। এর মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। ২৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা করলে সার্ভিস চার্জ নেওয়া হবে দু টাকা। সঙ্গে থাকবে জি এস টি। পাশাপাশি এক লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকার আইএমপিএস এর জন্য চার্জ দিতে হবে ছ টাকা। সঙ্গে দিতে হবে জিএসটি। ২ লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা ট্রান্সফার করতে হলে চার্জ দিতে হবে ১০ টাকা। ক্লাস সঙ্গে থাকবে জিএসটি।

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?