আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিড–ডে মিলে বাড়তি ডিমের সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো হয়েছে। নতুন প্রকল্প যুবসাথী নিয়ে এসে বেকার যুবক–যুবতীদের হাতে টাকা দেওয়া হচ্ছে। কিন্তু তা বলে শিশু পড়ুয়ারা কি বঞ্চিত থাকবে?‌ এই প্রশ্ন তুলেছিলেন একাধিক অভিভাবকরা। এবার তাদের ভবিষ্যৎ এবং পুষ্টির কথা ভেবে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার।‌ মিড–ডে মিলে এবার বাড়তি ডিম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়ুয়াদের পাতে বাড়তি পুষ্টি দিতে স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, রাজ্যের ৮১ লক্ষ ১৯ হাজার ৪১৫ জন পড়ুয়াকে ১২ দিন অতিরিক্ত ডিম দেওয়া হবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত সেটা কার্যকর থাকবে। এই খবর সামনে আসতেই পড়ুয়াদের মধ্যে এখন খুশির হাওয়া।

এদিকে ফ্লেক্সি ফান্ডে এই বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বিরোধী দল বিজেপি বারবার নানা অভিযোগ তুলেছে মিড–ডে মিল নিয়ে। এমনকী দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। সেখানে এই পদক্ষেপ নিঃসন্দেহে মাস্টারস্ট্রোক। এই বাড়তি ডিম দেওয়ার কথা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দফতর। চলতি বছরের ৩১ মার্চের মধ্যে প্রত্যেক পড়ুয়াকে ১২ দিন টানা একটি করে বাড়তি ডিম দেওয়া হবে। এই বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, মিড–ডে মিলের সাধারণ নিয়ম অনুযায়ী প্রত্যেক সপ্তাহে একটি করে ডিম তো দেওয়া হবেই। একই সঙ্গে ৩১ মার্চের মধ্যে দেওয়া হবে অতিরিক্ত ১২টি ডিমও।

অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অভিভাবকদের মন ছুঁয়ে গিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পিএবি ২০২৫–২৬ ফ্লেক্সি ফান্ডে ৭৭৯৪.৬৪ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। রান্না করা মিড–ডে মিল অনুষ্ঠানের আওতায় এই বরাদ্দে ৮১,১৯,৪১৫ জন শিশুকে ১২ দিনে সাপ্লিমেন্টারি নিউট্রেশন হিসেবে ডিম বা মরশুমি ফল দিতে হবে। সেটা এবার পাতে পড়তে চলেছে পড়ুয়াদের। তবে যেটা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি সেটা হল, পরবর্তী ক্ষেত্রে মিড–ডে মিলে আরও উন্নতমানের খাবার দেওয়া হবে। যাতে পেট ভরে খেয়ে পড়াশোনা করতে পারে পড়ুয়ারা বলে সূত্রের খবর।

এছাড়া এই বিজ্ঞপ্তি জারি করার পর স্কুল শিক্ষা দফতর প্রজেক্ট ডিরেক্টরের পক্ষ থেকে সমস্ত জেলাশাসককে এই চিঠি পাঠানো হয়েছে। এই খবর সামনে আসতেই অভিভাবকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁরা চান সারা বছরই পুষ্টিকর খাবার পাতে পাক শিশু পড়ুয়ারা। চলতি অর্থবর্ষ এখন একেবারে শেষের মুখে। তাই আপাতত ১২ দিন এই ডিম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সূত্রের খবর, নতুন অর্থবর্ষে মিড–ডে মিলের তালিকায় আরও কিছু নয়া পুষ্টিকর খাবার নিয়ে আসতে চায় রাজ্য সরকার।

Published by:

Share Link:

More Releted News:

ছাদজুড়ে ফাটল, ভেঙে পড়ছে চাঙড়! বিপদের মুখে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

হাতির হানায় মৃত্যু জলপাইগুড়ির যুবকের, শুঁড়ে তুলে আছাড় মারতেই ভবলীলা সাঙ্গ

মন্দির গড়তে গিয়ে স্কুলের দেওয়ালে ধরল ফাটল, বড়সড় ধসের আশঙ্কা গঙ্গারামপুরে

শূন্যের গেরো কি কাটবে?‌ আলিমুদ্দিনে চলছে জোরদার হিসেবনিকেশ, সমীক্ষা মানতে নারাজ

‘বুথফেরত সমীক্ষা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই’, বিজেপি কর্মীদের সতর্ক করলেন তথাগত

ISC-তে প্রথম হয়েছেন বাংলার মেয়ে অনুষ্কা, প্রাপ্ত নম্বর ৪০০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ